এক্সপ্লোর

Randhir Kapoor Corona positive: করোনা আক্রান্ত রণধীর কপূর, ভর্তি হাসপাতালে

করোনা কাঁটায় জর্জরিত বলিউড। এবার করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কপূর। ভর্তি রয়েছেন কোকিলাবেন অম্বানি হাসপাতালে। সম্প্রতি স্ত্রী ববিতার জন্মদিন উদযাপন করতে কন্যা করিনা কপূর খানের বাসভবনে গিয়েছিলেন তিনি। 

মুম্বই: করোনা কাঁটায় জর্জরিত বলিউড। এবার করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কপূর। ভর্তি রয়েছেন কোকিলাবেন অম্বানি হাসপাতালে। সম্প্রতি স্ত্রী ববিতার জন্মদিন উদযাপন করতে কন্যা করিনা কপূর খানের বাসভবনে গিয়েছিলেন তিনি। 

হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বর্ষীয়ান অভিনেতাকে। সেখানেই করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। শুরু হয়েছে তাঁর চিকিৎসা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তেমন চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের কর্ণধার চিকিৎসক সন্তোষ শেট্টি।

একের পর এক করোনার ধাক্কায় কার্যত বিপর্যস্ত কপূর পরিবার। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন নীতু কপূর। এরপর করোনা আক্রান্ত হন রণবীর কপূরও। তাঁদের আক্রান্ত হওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন রণধীরই। কিন্তু এবার নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়লেন তিনি। কপূর পরিবারের প্রায় মুখপাত্র বলা যায় তাঁকে। সংবাদমাধ্যমের কাছে অনেক খবরই নিয়ে আসেন তিনি। যেমন সেফ আলি খান ও করিনা কপূর খানের দ্বিতীয় পুত্রসন্তানের জন্মের পর একটি ছবি পোস্ট করেছিলেন তিনি।কিন্তু দ্বিতীয় সন্তানকে এখন প্রকাশ্যে আনতে চান না সেফ-করিনা। সম্ভবত সেজন্যই ছবিটি আবার ডিলিট করে দেন রণধীর। যদিও তিনি এই বিষয় নিয়ে মুখ খোলেননি।

বলিউডে করোনার থাবায় একের পর এক আক্রান্ত হচ্ছেন বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী। করোনা আক্রান্ত হয়েছিলেন আলিয়া ভট্টও। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সোনু সুদ। কিন্তু মাত্র ৫ দিনেই করোনা জয় করে সেরে উঠেছেন তিনি। করোনা আক্রান্ত হয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফও। নিভৃতবাসে থেকেই করোনাকাল কাটিয়েছেন তাঁরা। আপাতত দুজনেই নেগেটিভ। করোনা আক্রান্ত হয়েছিলেন ভূমি পেডনেকরও। রামসেতুর শ্যুটিং-এ করোনা আক্রান্ত হয়েছিলেন খোদ নায়। অক্ষয়কুমার। ইউনিটের বিশাল সংখ্যক লোক সংক্রমিত হওয়ায় সাময়িক বন্ধ রামসেতুর শ্যুটিং। করোনা আক্রান্ত হয়েছিলেন আমির কান, বরুণ ধবন, গোবিন্দাও। প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন নিভৃতবাসে থেকে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget