এক্সপ্লোর

Sharmin Segal: 'অভিব্যক্তিহীন' আলমজেব! কটাক্ষের জেরে কমেন্ট সেকশন বন্ধ করলেন 'হীরামাণ্ডি' অভিনেত্রী শরমিন সেহগল

'Heeramandi' Actress Trolled: আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শরমিন সেহগলকে দেখে কটাক্ষের বন্যা। অনেকেরই দাবি, কেবল তারকা পরিচালকের বোনঝি হওয়ার সুবাদে তাঁকে এই চরিত্রে কাস্ট করা উচিত হয়নি।

নয়াদিল্লি: ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar)। এই প্রথম ওটিটির জন্য কন্টেন্ট তৈরি করলেন ভনশালী। একগুচ্ছ তারকা অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে তৈরি এই সিরিজ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দরি, সোনাক্ষী সিন্হা, মণিষা কৈরালা, সঞ্জীদা শেখের অভিনয়। যদিও প্রবল কটাক্ষ ও সমালোচনার শিকার হতে হয়েছে শরমিন সেহগলকে (Sharmin Segal)। তাঁর অভিনীত 'আলমজেব' নিয়ে চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ফের তুলেছেন নেপটিজম প্রসঙ্গ, কারণ তিনি ভনশালীর বোনঝিও বটে। এই আবহে বাধ্য হয়ে নিজের একাধিক পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করলেন অভিনেত্রী? 

কটাক্ষের শিকার 'হীরামাণ্ডি'র আলমজেব, কমেন্ট সেকশন বন্ধ করলেন শরমিন

সঞ্জয় লীলা ভনশালীর 'লার্জার দ্যান লাইফ' প্রোডাকশনের জন্য খ্যাতি রয়েছে। যে কোনও পিরিয়ড ড্রামা বা ঐতিহাসিক চরিত্র খুব নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন সঞ্জয় লীলা ভনশালী, এ কথা সকল সিনেপ্রেমীই বিশ্বাস করেন। তাঁর 'হীরামাণ্ডি'র অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেখানে আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শরমিন সেহগলকে দেখে হতাশ দর্শক। কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়াজুড়ে। অনেকেরই দাবি, কেবলমাত্র তারকা পরিচালকের বোনঝি হওয়ার সুবাদে তাঁকে এই চরিত্রে কাস্ট করা উচিত হয়নি। ফের উঠেছে নেপটিজমের প্রসঙ্গও। একাধিক কুমন্তব্যে ভরেছে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিও। সম্প্রতি এই আবহে নিজের পোস্টের কমেন্ট বক্স বন্ধ করলেন তিনি। 'হীরামাণ্ডি'র বিশেষ এক প্রিমিয়ারের আয়োজন করা হয় আমেরিকার লস অ্যাঞ্জেলসে। সেখানে পরিচালকের সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করেছিলেন শরমিন। সেখানে কমেন্ট বক্স ভরে ওঠে একের পর এক নেতিবাচক মন্তব্যে। সেই কমেন্টবক্সই বন্ধ করলেন তিনি। 

এর আগে শরমিন সেহগল একটি ম্যাগাজিন শ্যুটের ছবি পোস্ট করেছিলেন। এবার সেই পোস্টের কমেন্ট বক্স ভরছে নেতিবাচক মন্তব্যে। এক নেটিজেন লেখেন, 'আমার সত্যিই ওঁকে আলম হিসেবে পছন্দ হয়নি... কোনও অভিব্যক্তি নেই, একই এক্সপ্রেশন?' অপর একজন লেখেন, 'ইনিই গোটা সিরিজটা নষ্ট করে দিয়েছেন। কোনও এক্সপ্রেশ নেই, ফিলার মুখ'। একজন লেখেন, 'আমি বুঝতে পারছিলাম না উনি হাসছিলেন নাকি ওটাই ওঁর সাধারণ মুখ? গম্ভীর দৃশ্যেও মনে হচ্ছিল উনি হাসছেন।' অপর একজন তীব্র কটাক্ষ করে বলেন, 'আলমজেব এত সুন্দর একটা চরিত্র ছিল কিন্তু এসএলবি তাঁর কেঠো, অভিব্যক্তিহীন বোনঝিকে কাস্ট করলেন। যখনই তিনি স্ক্রিনে আসছিলেন হাই উঠছিল। এক মুহূর্তের জন্যও ওঁকে ভাল লাগেনি। এমনকী যে মেয়েটি সাইমার চরিত্রে অভিনয় করেছে, সেও শরমিনের থেকে অনেক ভাল ছিল।' তবে অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন অনেকেই। একাধিক নেটিজেন লেখেন, 'এত কুমন্তব্যের কারণ কী?'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ELLE India (@elleindia)

আরও পড়ুন: Sanjay Leela Bhansali: ১৮ বছর আগের ভাবনা! 'হীরামাণ্ডি'তে এই অভিনেত্রীদের কাস্ট করতে চেয়েছিলেন ভনশালী

২০১৯ সালে 'মালাল' ছবির হাত ধরে ফিল্ম দুনিয়ায় পা রাখেন শরমিন। এই প্রজেক্টের প্রযোজক ছিল সঞ্জয় লীলা ভনশালীর সংস্থা 'ভনশালী প্রোডাকশনস'। এছাড়া তাঁকে ২০২২ সালের 'অতিথি ভুতো ভব' ছবিতে কাজ করতে দেখা যায়। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন প্রতীক গাঁধী ও জ্যাকি শ্রফ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget