এক্সপ্লোর

David Warner on Allu Arjun: মাঠে জনপ্রিয় তাঁর 'শ্রীভল্লি' নাচ, অল্লু অর্জুনের মোমের মূর্তি দেখে উচ্ছ্বসিত অনুরাগী ওয়ার্নার

Allu Arjun's Statue: ওয়ার্নার যে অল্লু অর্জুনের অনুরাগী, তা ইতিমধ্যেই সবার জানা। ক্রিকেট মাঠে, খেলার মধ্যেও একাধিকবার অল্লু অর্জুনের নকল করতে দেখা যায় তাঁকে

কলকাতা: 'ম্যায় ঝুঁকেগা নেহি'.. 'পুষ্পা: দ্য রাইস' ছবির এই সংলাপ চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল। এই সংলাপ বলার সময় হাতের একটি বিশেষ ভঙ্গিমা করেছিলেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। জনপ্রিয়তা পেয়েছিল সেই হাতের ভঙ্গিমা। সেটা নকল করেই, এবার দুবাইয়ের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেল অল্লু অর্জুনের স্ট্যাচু। আর তারপরেই, অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)।

ওয়ার্নার যে অল্লু অর্জুনের অনুরাগী, তা ইতিমধ্যেই সবার জানা। ক্রিকেট মাঠে, খেলার মধ্যেও একাধিকবার অল্লু অর্জুনের নকল করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই সমস্ত মুহূর্ত। ডেভিজ ওয়ার্নার ভারতীয় বিভিন্ন সিনেমা ও গান যে দেখেন তা স্পষ্ট তাঁর সোশ্যাল মিডিয়াতেই। বিভিন্ন গানের সঙ্গে নাচ করে হামেশাই রিল বানাতে দেখা যায় ওয়ার্নারকে। এখন আইপিএলের মরসুম। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর হলে খেলছেন ডেভিড ওয়ার্নার। তবে শত ব্যস্ততাই থাকুক, তাই বলে কি তিনি শুভেচ্ছা জানাবেন না তাঁর প্রিয় তারকাকে? 

মাদাম তুসোর মিউজ়য়ামে অল্লু অর্জুনের মূর্তি উন্মোচন হলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অস্টেলিয়ার এই ব্যাটার। এখানে অল্লু অর্জুনের যে ভঙ্গিমায় মূর্তি তৈরি করা হয়েছে, সেটি হল সেই 'ম্যায় ঝুঁকেগা নেহি'-র পোজ়ে। দোলের সময়, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে মুকেশ কুমারের সঙ্গে ছবি তুলতে গিয়ে ডেভিড ওয়ার্নার এই 'ম্যায় ঝুঁকেগা নেহি' পোজ়-ই দিয়েছিলেন। জনপ্রিয় যে অভিনেতাকে তিনি নকল করেছেন বারে বারে, তাঁর মূর্তি উন্মোচন হতেই উচ্ছ্বসিত ডেভিড শুভেচ্ছাবার্তা পাঠালেন দক্ষিণী এই অভিনেতাকে। ভারতের মাটিতে খেলা থাকলে, দর্শকাসন থেকে প্রায় প্রত্যেক সময়েই ডেভিড ওয়ার্নারের কাছে আবদার আসে 'শ্রীভল্লি' নাচের তালে একবার পা মেলানোর জন্য। মাঠের সাউন্ড সিস্টেমে বাজতেও শুরু করে সেই গান। প্রত্যেকবারই দর্শকদের আবদার মেটান ওয়ার্নার। ভালবেসেই। সেই অল্লু অর্জুনের মূর্তি মাদাম তুসোর মিউজ়িয়ামে দেখে যারপরনাই খুশি ওয়ার্নার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

আরও পড়ুন: Pulkit-Kriti: প্রথা ভেঙে এই কাজ করলেন পুলকিত, কৃতি লিখছেন, 'কখনও ভাবিনি এটা হবে'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget