এক্সপ্লোর

Debolina Dutta: টলিউডে কাস্টিং কাউচ রয়েছে, বহু মহিলাই তার অংশ: বিস্ফোরক দেবলীনা

Debolina Dutta on Tollywood: দেবলীনা বলেন, 'আমি যতবার মুখ খুলেছি, ততবার এই কথাটা বলেছি যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে হেনস্থার জায়গা রয়েছে'

কলকাতা: টলিউডে অভিনেত্রীদের হেনস্থা নিয়ে একাধিকবার সরব হয়েছেন একাধিক অভিনেত্রী। সদ্য এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপও দাবি করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Devleena Dutta)। তিনি কী জানালেন এবিপি আনন্দকে (ABP Ananda)। 

আজ দেবলীনা বলেন, 'আমি যতবার মুখ খুলেছি, ততবার এই কথাটা বলেছি যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে হেনস্থার জায়গা রয়েছে। কাস্টিং কাউচ রয়েছে। তবে আমি যদি কাস্টিং কাউচের কথা বলি এখানে একটা ভাগাভাগি, দ্বিমত তৈরি হবে। কারণ বহু মহিলা রয়েছেন যাঁরা কাস্টিং কাউচের অংশ। এমন একটা চাপ সৃষ্টি করা হয় মাথার ওপর, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, এমন একটা পরিবেশ তৈরি করা হয়, যে সে বাধ্য হয় কাস্টিং কাউচের অংশ হতে। এটা কি নির্যাতন নয়?'

দেবলীনা আরজি কর প্রসঙ্গেও মুখ খোলেন এদিন। বলেন, 'এই বছর, ওই বাবা মায়ের উৎসব হবে কি? যদি না হয়, তাহলে আমাদেরও হবে না। ক্রমাগত এই আগুনে ঘি ঢেলে যাব যাতে এই আগুন জ্বলতে থাকে। কথা দিলাম, এই আগুল জ্বলবে, নিভবে না।'

এদিন আয়োজন করা হয়েছিল একটি গণ কনভেনশনের। সেখানে বক্তব্য রাখেন অনেক অভিনেতা অভিনেত্রীই। সেই সভায় সোহিনী সরকার বলেন, 'আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে। সবাই পাশে থাকুন, এটুকুই আমার বলার।'

 সোহিনী আরও বলেন, ‘আমরা যদি আন্দোলনটা থামিয়ে দিই, তাহলে ওরাও কিন্তু ভাল থাকবে না। ওদেরও ফেল করিয়ে দেবে বা বদলি করিয়ে দেবে কোথাও। কিন্তু ভয় লাগছে, পুজো আসছে। আমরা যেন সব ভুলে পুজোর আনন্দে মেতে না উঠি। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, আমরা যেন আন্দোলনটা চালিয়ে যেতে পারি।'

আরও পড়ুন: Mimi Chakraborty: নিজের হাতে সাজালেন শ্রীকৃষ্ণকে, বাড়িতেই জন্মাষ্টমীর পুজোর আয়োজন মিমি চক্রবর্তীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
Samantha Ruth Prabhu: ২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget