এক্সপ্লোর

Fighter Trailer: দীপিকার মতে, হৃতিকের সঙ্গে তাঁর রসায়নই সেরা, 'ফাইটার'-এর ট্রেলারে মিলল সেই ঝলক?

Deepika Padukone: একদিকে যেমন তুখোড় রণনীতি, বাতাসে ভেসে 'ফাইটার' প্লেনের অ্যাকশন, তেমনই দেখা গিয়েছে সেনাদলের মধ্যে বন্ধুত্ব, এমনটি টুকরো প্রেমের ছবিও

মুম্বই: এই ছবি মুক্তির আগেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বলেছিলেন, এখনও পর্যন্ত তিনি যে যে ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে রসায়ন দেখা যাবে 'ফাইটার' (Fighter) ছবিতে। হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে। আর আজ.. সেই ছবির ট্রেলার মুক্তি পেল। সেখানে কতটা থাকল দেশাত্ববোধ আর কতটাই বা থাকল হৃতিক-দীপিকার সমীকরণের ঝলক?

এই ছবি বায়ু সেনার একটি বিশেষ মিশনকে নিয়ে তৈরি। একের পর এক পাকিস্তানের হামলায় যখন বিদ্ধস্ত ভারত, তখনই পাল্টা হামলার জন্য দেশের তরফে তৈরি করা হয় একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বায়ুসেনার টিমকে। আর তাঁদের প্রধান প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে অনিল কপূর (Anil Kapoor)-কে। তাঁর মতে, যুদ্ধ জেতার জন্য কেবল যুদ্ধনীতি নয়, প্রয়োজন টিমের মধ্যে বন্ধুত্বও। আর সেই বন্ধুত্বের ঝলকই দেখা যায় ট্রেলারে। 

একদিকে যেমন তুখোড় রণনীতি, বাতাসে ভেসে 'ফাইটার' প্লেনের অ্যাকশন, তেমনই দেখা গিয়েছে সেনাদলের মধ্যে বন্ধুত্ব, এমনটি টুকরো প্রেমের ছবিও। তবে এই ছবির টিজারে হৃতিক-দীপিকার যে ঘনিষ্ঠ রসায়ন দেখা গিয়েছিল, ট্রেলারে তা দেখা গেল না। এতে অবশ্য দর্শকদের উত্তেজনা বাড়ল একথা বলাই যায়। চলতি বছরে ২৬ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। আর প্রজাতন্ত্র দিবসের দিনে মুক্তি পাওয়া দেশাত্ববোধক এই ছবি নিয়ে দর্শকদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে। ট্রেলারে হৃতিকের হেলিকপ্টার থেকে পতাকা ওড়ানোর দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতোই। 

চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে 'ফাইটার' তৈরির কথা জানান তিনি। 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবির পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় ছবি। তাঁর কথায়, আগের দুই ছবিতে হৃত্বিকের দুই চরিত্র, রাজবীর ও কবীর, একে অপরের থেকে পুরো আলাদা, তাঁদের ব্যক্তিত্বও বিপরীত। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ আনন্দ বলেন, 'এবং প্যাটি, যে চরিত্রটা তিনি 'ফাইটার' ছবিতে করছেন, সেটা তিনি একেবারে নিজের বানিয়ে ফেলেছেন। উনি একেবারে গিরগিটির মতো, যে কোনও চরিত্রকে নিজের মতো করে ওই বছরের জন্য সেই চরিত্রটা হয়ে যান তিনি। হৃত্বিক সেই মানুষটা হয়ে যান, এটা ওই মুহূর্তের জন্য তৈরি করা নয়, সেই কারণে তাঁর চরিত্র গোটা ফ্র্যাঞ্চাইজি ধরে চলে।' এই চরিত্র যে রাজবীর ও কবীরের থেকে আলাদা, সেটাও জানান সিদ্ধার্থ। 

আরও পড়ুন: Fighter Trailer: ট্রেলার লঞ্চের ইভেন্টে দুর্ধর্ষ লুক হৃতিক, অনিলের- কেন বাদ গেলেন দীপিকা ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
Arijit Singh: 'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের
'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget