এক্সপ্লোর

Oscar 2023: অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোনের উপস্থাপনায় 'নাটু নাটু' পারফর্ম্যান্স, অভিবাদন দর্শকের

95th Academy Awards: অস্কারের মঞ্চে ভারতীয় প্রতিনিধি হিসেবে দীপিকা পাড়ুকোনের উপস্থাপনা। মঞ্চ মাতল 'নাটু নাটু' গানে।

নয়াদিল্লি: 'অস্কার ২০২৩'-এর রেড কার্পেটে (Red Carpet) ভারতীয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই বছর অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক (presenter) হিসেবে উপস্থিত দীপিকা। তাঁর ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হল ভারত থেকে এবারের 'অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত 'নাটু নাটু' (Naatu Naatu)।

উপস্থাপক দীপিকা পাড়ুকোন, চলল 'নাটু নাটু' পারফর্ম্যান্স

কালো অফ-শোল্ডার গাউনে মোহময়ী দীপিকা পাড়ুকোন। '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে ভারতের একমাত্র উপস্থাপক। তিনিই ঘোষণা করলেন তাঁর দেশের 'অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' পারফর্ম্যান্স। তিনি বলেন, 'আপনারা কি নাটু কী জানেন? যদি না জানেন, তাহলে এখনই জেনে যাবেন।' মঞ্চে সিনেমায় গানের দৃশ্যকেই পুনর্নিমাণ করা হয়। রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj) ও কালা ভৈরবের (Kaala Bhairava)-এর লাইভ পারফর্ম্যান্স এবং নৃত্যশিল্পীদের নাচে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা থিয়েটার। পারফর্ম্যান্স শেষে দর্শকের মধ্যে দিয়ে বেরিয়ে যান তাঁরা। সকলে দাঁড়িয়ে অভিবাদন জানান তাঁদের।

প্রসঙ্গত, এবারের অস্কারের মঞ্চে, 'সেরা অরিজিন্যাল সং' বিভাগে মনোনয়ন পায় এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান। এই বিভাগে মনোনয়ন পায় 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। 

এদিন অস্কারের মঞ্চে 'নাটু নাটু' গানে পারফর্ম করেন মার্কিন-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিব। দিন দুই আগেই ঘোষণা করেছিলেন যে তিনি পারফর্ম করবেন। লস অ্যাঞ্জেলসের আইকনিক 'হলিউড' সাইননের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন লরেন। ক্যাপশনে লেখেন, 'বিশেষ খবর!!! অস্কারসে আমি 'নাটু নাটু' গানে পারফর্ম করছি। আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। উইশ মি লাক!!!' তাঁর পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। অনুরাগীদের সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী বিশাল দাদলানিও। প্রসঙ্গত, কিছুদিন আগে শোনা গিয়েছিল এই গানে মঞ্চে পারফর্ম করবেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে সেই সম্ভাবনা নাকচ করে দেন এনটিআর। 

আরও পড়ুন: Oscar 2023: শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'কে পিছনে ফেলে সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার পেল 'নাভালনি'

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআরকে জিজ্ঞেস করা হয়, এই ছবির এমন কোনও মুহূর্ত যা ওঁর কাছে এখনও স্মরণীয়। তাঁর কথায়, 'আমাদের কোনও আন্দাজই ছিল না। ওই গানটা শ্যুট করার অভিজ্ঞতা, আমি বলতে গেলেও পায়ে যন্ত্রণা হচ্ছে।' তিনি আরও বলেন, 'স্টেপসগুলো কঠিন ছিল না কিন্তু সিঙ্ক করানোটা কঠিন ছিল। প্রত্যেকদিন তিন ঘণ্টা করে প্র্যাক্টিস করতে হত। গানের শ্যুটিং চলাকালীনই রিহার্সাল করতাম... ওই গানটার শ্যুট হওয়ার এক সপ্তাহ আগে থেকে রিহার্স করতাম এবং তারপর সেটেও রিহার্সাল দিতাম। পুরোটাই শুধুমাত্র সিঙ্করোনাইজেশনের জন্য।' এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে 'নাটু নাটু।' অস্কারের দৌড়েও অনেকে বাজি রাখছেন এস এস রাজামৌলি পরিচালিত RRR-র বিপুল জনপ্রিয় গানেটির উপর। গত কয়েক মাস ধরেই 'নাটু নাটু'-র তালে তাল মিলিয়ে নেচে উঠেছে পশ্চিমি দুনিয়া। একাধিক ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget