এক্সপ্লোর

এবার অ্যাসিড আক্রান্তের চরিত্রে দীপিকা, দেখুন তাঁর ফার্স্ট লুক

মুম্বই: ছবির নাম ছপাক! ঠিক যেন আচমকা ছিটিয়ে দেওয়া হল তরল কিছু। আর ভয়ঙ্কর সেই তরলের জ্বালায় জ্বলে পুড়ে খাক হয়ে গেল গোটা একটা জীবন। পদ্মাবতী-র অসামান্য সাফল্যের পর দীর্ঘদিন ছবি করেননি দীপিকা পাড়ুকোন। বিয়ে করেছেন, কিছুদিন সংসারও করেছেন চুটিয়ে। এবার আবার বড় পর্দায় ফিরছেন রণবীর সিংহ ঘরণী। তাঁকে দেখা যাবে মেঘনা গুলজারের ছপাক ছবিতে। দীপিকা শুধু মুখ্য ভূমিকাতেই নেই, ছবিটি প্রযোজনাও করছেন তিনি। এবার অ্যাসিড আক্রান্তের চরিত্রে দীপিকা, দেখুন তাঁর ফার্স্ট লুক আজ থেকেই নাকি শুরু হচ্ছে ছপাক-এর শ্যুটিং। তবে তার আগেই প্রকাশ্যে এসেছে দীপিকার ফার্স্ট লুক। যে অ্যাসিড আক্রান্তের জীবন নিয়ে ছবির গল্প, তাঁর নাম লক্ষ্মী আগরওয়াল। ২০০৫-এ নয়া দিল্লির একটি বাস স্টপে দাঁড়িয়ে থাকার সময় ১৫ বছরের মেয়েটির ওপর অ্যাসিড হামলা চলে। হামলাকারীর বয়স ছিল বছর ৩২, লক্ষ্মীর পরিবারের সঙ্গে আগে থেকে আলাপ ছিল তার। কিন্তু জীবনের এমন মারাত্মক পরিহাসেও ভেঙে পড়েননি লক্ষ্মী। বরং সুস্থ হয়ে উঠে আইন নিয়ে পড়াশোনা করেন, যাতে অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়াতে পারেন। এখন লক্ষ্মী আগরওয়াল বিখ্যাত আইনজীবী, যিনি অ্যাসিড আক্রান্তদের সুবিচারের লক্ষ্যে লড়াই করেন। এবার অ্যাসিড আক্রান্তের চরিত্রে দীপিকা, দেখুন তাঁর ফার্স্ট লুক লক্ষ্মীর জীবনের এই ১০ বছরের গল্প তুলে ধরা হবে ছপাক-এ। ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ হল সুপ্রিম কোর্টে বিখ্যাত সেই জনস্বার্থ মামলা, যার জেরে ২০১৩-য় অ্যাসিড ছোঁড়া সংক্রান্ত আইনে পরিবর্তন আনা হয়। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাবে ছপাক।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget