এক্সপ্লোর

বিচারব্যবস্থাকে কটাক্ষ, 'জলি এলএলবি ২'-র ৪টি দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ বম্বে হাইকোর্টের

মুম্বই: বিতর্ক যেন অক্ষয় কুমার-হুমা কুরেশি অভিনীত ‘জলি এলএলবি-২’র পিছু ছাড়ছে না। আজ এক নির্দেশ জারি করে ওই ছবি থেকে চারটি দৃশ্য ছেঁটে ফেলে দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। আদালতের বক্তব্য, ওই দৃশ্যগুলিতে বিচারব্যবস্থার অবমাননা করা হয়েছে। এছাড়াও ছবির বেশ কিছু সংলাপও পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তবে সেন্সর বোর্ড থেকে কিন্তু সব ধরনের ছাড়পত্র পেয়ে গেছে এই ছবি এবং আগামী ১০ ফেব্রুয়ারি পর্দায় মুক্তি পাওয়ার কথা। এই পরিস্থিতিতে চারটি দৃশ্য ছেঁটে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ছবির প্রযোজকরা। তাঁরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে জানা গিয়েছে। এর আগে ‘জলি এলএলবি-২’ কে নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায়, গত ৩ ফেব্রুয়ারি শীর্ষ আদালত রায় দেয়, কোনও অবস্থাতেই এই ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে না। অক্ষয় কুমারের আসন্ন এই ছবি নিয়ে বিতর্কের শুরু ছবির নামকে কেন্দ্র করে। আইনজীবী অজয় কুমার এস ওয়াঘমারের দাবি ছিল, ছবি থেকে ‘এলএলবি’ শব্দটা ফেলে দিতে হবে। তাঁর অভিযোগ ইচ্ছাকৃতভাবে এই পেশাকে অসম্মান করার জন্যে ছবির এমন নামকরণ করা হয়েছে। মামলায় বলা হয়, ছবির ট্রেলরে দেখা গেছে আদালত চত্বরের মধ্যে লোকে তাস খেলছে, নাচ করছে। এর থেকেই বোঝা যায় এই পেশা সম্পর্কে কোনও শ্রদ্ধা নেই ছবি নির্মাতাদের মনে। গত ২৪ জানুয়ারি বম্বে হাইকোর্টে এই মামলার প্রথম শুনানি হয়। তারপর ছবি নির্মাতারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। শীর্ষ আদালত এই ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দেয়। ছবিতে আইনজীবীর ভূমিকায় অক্ষয়কে হাসাতে দেখা যাবে। এখানে তিনি ছাড়া রয়েছেন হুমা কুরেশি, অন্নু কপূর, সৌরভ শুক্লা।

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

ভিডিও

Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা
Humayun Kabir : হুমায়ুনের হুমকিকাণ্ডে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অনুষ্ঠানের ৩ AJUP নেতা গ্রেফতার
Uttarpradesh : উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! কাশগঞ্জে মাটিতে ভেঙে পড়ল বিমান
Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget