এক্সপ্লোর

Dev and Birsha: নতুন ছবি মুক্তির আগে দেবের সঙ্গে পুরনো কাজের স্মৃতি ফিরে দেখলেন বিরসা

Dev and Birsha News: ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবকে। রুক্মিণী মৈত্রকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। 

কলকাতা: তাঁর পরিচালনায় প্রথমবার ব্যোমকেশের ভূমিকায় দেব। অনুরাগীদের মধ্যে যেমন উত্তেজনা তৈরি করেছিল এই খবর, তেমনই এসেছিল মিশ্র প্রতিক্রিয়াও। তবে এই প্রথম একসঙ্গে কাজ করছেন না বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) ও দেব (Dev)। সোশ্যাল মিডিয়ায় আজ পুরনো ছবি শেয়ার করে সেই স্মৃতিই ফিরে দেখলেন বিরসা।

সোশ্যাল মিডিয়ায় আজ বিরসা শেয়ার করে নিয়েছেন 'শুধু তোমারই জন্য' ছবির কয়েকটি দৃশ্য। এই ছবিতে দেবের বিপরীতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। অন্যদিকে, আরও একটি জুটি ছিল এই ছবিতে। অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-কে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-এর সঙ্গে। এই ছবিরই কয়েকটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন বিরসা। সেইসঙ্গে শেয়ার করে নিয়েছেন সদ্য শ্যুটিং হয়ে যাওয়া ব্যোমকেশ ও দুর্গরহস্যের বেশ কয়েকটি ছবি। 

বিরসা স্মৃতিচারণা করে লিখেছেন, 'শুধু তোমারই জন্য ছবিটার ৮ বছর পেরিয়ে গেল। আমরা তারপরে আবার ফিরলাম ব্যোমকেশ ও দুর্গরহস্যের হাত ধরে। শুধু তোমারই জন্য ছবিটাকে আপনারা যেভাবে ভালবেসেছিলেন, আশা করব ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিটিকেও আপনারা সেভাবেই আপন করে নেবেন।'

ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেব (Dev)-কে। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhaccharyya)-কে। সব ঠিক থাকলে,  ২০২৩ অর্থাৎ চলতি সালের ১১ অগাস্টই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যোমকেশ। 

শ্যামসুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, শ্যাডো ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত,  শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে আসছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় তারকা অভিনেতা দেব। এতদিন ছবির নানা লুক ও পোস্টার এসেছিল প্রকাশ্যে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির প্রি-টিজারও।

সেখানে প্রথম দৃশ্যে দেখা গিয়েছে, চারিদিক অন্ধকার, বজ্রবিদ্যুতের আওয়াজ, হাতে লণ্ঠন নিয়ে দুর্গের সিঁড়ি বেয়ে একজন ধুতি পাঞ্জাবী পরে উঠে যাচ্ছেন। এরপর একে একে মশাল,  দাউ দাউ আগুন, নদীর জলে ঝাঁপ,  মানুষের চিৎকার হাহাকার, ইংরেজদের হিংসা, একাধিক রোমহর্ষক দৃশ্যের সমাহার। শেষ দৃশ্যে দেখা যাচ্ছে ধুতি, পাঞ্জাবী, চোখে চশমা, পিছন ফিরে তাকাচ্ছেন 'ব্যোমকেশ' দেব। গোটা ছবিটা কতটা টান টান হবে, সেজন্য অবশ্য এখনও অপেক্ষা করতে হবে দর্শকদের।

আরও পড়ুন: Bengali Serial: তারাকে বাঁচাতে গিয়ে গৌরীর মৃত্যু! সফর শেষ নায়িকার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget