এক্সপ্লোর

Dev as Byomkesh: কেক কেটে শ্যুটিং শেষ উদযাপন, 'ব্যোমকেশ'-এর মুক্তির তারিখ জানালেন দেব

Byomkesh Release Date: শুধু শ্যুটিং শেষের খবর নয়, দেব জানালেন ছবি মুক্তির সম্ভাব্য তারিখও। পোস্টের শেষে দেব লিখে দিলেন, ২০২৩ অর্থাৎ চলতি সালের ১১ অগাস্টই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যোমকেশ। 

কলকাতা: শেষ হল বিরসা দাশগুপ্তের (Birsha Dashgupta)-র নতুন ছবি 'ব্যোমকেশ দুর্গ রহস্য' (Byomkesh Durgo Rohosshyo)-র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষে ছবি ভাগ করে নিয়েছেন পর্দার ব্যোমকেশ স্বয়ং। এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেব (Dev)-কে। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। শ্যুটিং শেষের পরে দেব প্রথম প্রকাশ্যে আনলেন ব্যোমকেশের বেশে তাঁর ছবি। 

তবে এই প্রথম নয়, এর আগেও ব্যোমকেশের সেট থেকে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন দেব। ভাগ করে নিয়েছেন সত্যবতী বেশে রুক্মিণী আর অজিতের বেশে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-র ছবিও। তবে স্পষ্ট ছিল না তাঁদের সাজ। শ্যুটিং শেষের প্রকাশ্যে আনলেন দেব। তবে তা কিছুটা আবছা, ধোঁয়ায় ঢাকা। ঠিক গোয়েন্দা গল্পের মতোই রহস্যময়। 

এদিন কেক কেটে শ্যুটিং শেষ উদযাপন করেন তাঁরা। চারটি শিডিউলে শ্যুটিং হয়েছে বিভিন্ন জায়গায়। কেবল শ্যুটিং  শেষের জন্য কেক কাটাই নয়, এদিন সেটে উদযাপন হয় দেবের পোশাক শিল্পী জয়ন্তী সেনের জন্মদিনও। এই ছবির জন্যও দেবকে সাজিয়ে তুলেছিলেন তিনি। তাঁর কাজের জন্য ধন্যবাদ জানিয়ে কেক কাটার ভিডিও শেয়ার করেন দেব। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

শ্যুটিং শেষের ছবি শেয়ার করে দেব লেখেন, 'যাই বল… দারুণ হল। যার শেষ ভাল, তার সব ভাল। 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র শ্যুটিং আজ শেষ হল। দেখা হচ্ছে সিনেমা হলে।' এরপর পোশাকশিল্পীর জন্মদিনের ভিডিও শেয়ার করে দেব লেখেন, 'জয়তী, আমার পোশাক পরিকল্পনা শিল্পী। জয়তী তোমায় অনেক ধন্যবাদ আমায় সবসময় সুন্দর করে তোলার জন্য। সবচেয়ে বড় কথা আমায় ঠিক সেই চরিত্রটার মতো করে সাজিয়ে তোলার জন্য যেটা আমার পর্দায় ফুটিয়ে তুলতে প্রয়োজন হয়। আরও একবার তোমায় শুভ জন্মদিন।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

শুধু শ্যুটিং শেষের খবর নয়, দেব জানালেন ছবি মুক্তির সম্ভাব্য তারিখও। পোস্টের শেষে দেব লিখে দিলেন, ২০২৩ অর্থাৎ চলতি সালের ১১ অগাস্টই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যোমকেশ। 
 
 

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget