এক্সপ্লোর

Bagha Jatin: স্বাধীনতা দিবসে বড় চমক, বড়পর্দায় এবার 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেব, প্রকাশ্যে টিজার

Dev New Movie: অভিনেতা ও প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা এই প্রথম। টিজার পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। অ্যানিমেশনে তৈরি টিজারে গায়ে কাঁটা দেওয়া মুহূর্তের ভিড়। 

কলকাতা: ভারতের স্বাধীনতার হীরক জয়ন্তীতে (75th Independence Day of India) নতুন চমক নিয়ে এলেন বাংলা বিনোদন দুনিয়ার 'সুপারস্টার' দেব (Dev)। এবার তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায়। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক টিজার (Teaser)।

প্রকাশ্যে 'বাঘা যতীন' টিজার

সোমবার, ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল দেব অভিনীত ও 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' প্রযোজিত 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির প্রথম টিজার লুক। পরিচালনার দায়িত্বে অরুণ রায় (Arun Roy)। 

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী ছবির টিজার পোস্ট করে দেব লেখেন, "যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না "। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীরগাথা, বাংলার বীর - বাঘাযতীন ।' (অপরিবর্তিত)

এই ছবির খবর মিলেছিল আগেই। তবে অভিনেতা ও প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা এই প্রথম। টিজার পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। অ্যানিমেশনে তৈরি টিজারে গায়ে কাঁটা দেওয়া মুহূর্তের ভিড়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, এই বছরের শুরুতেই মুক্তি পেয়েছে দেশাত্মবোধক ছবি '৮/১২'। সেই ছবির পরিচালনা করেছিলেন অরুণ রায়। বিনয়, বাদল ও দীনেশের সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি যে ছবি দর্শকদের মনে বেশ ভাল মতো জায়গা করতে পেরেছে। ফলে তাঁর হাত ধরে আরও এক স্বাধীনতা সংগ্রামীর গল্প আবারও সাড়া ফেলবে বলে আশা সকলের।

আরও পড়ুন: Aparna Sen: 'ভারতীয় চলচ্চিত্র উৎসব, মেলবোর্ন'-এ সেরা পরিচালকের তকমা পেলেন অপর্ণা সেন

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় দেবের একগুচ্ছ ছবি। তারই সঙ্গে দেব ও রুক্মিণী উভয়েই এখন রয়েছেন ছোটপর্দায়। ডান্স রিয়েলিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এর বিচারকের আসনে তাঁরা এখন। 

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget