এক্সপ্লোর

Dev-Khadaan: 'খাদান'-এ নামবেন দেব ?

Dev Khadaan Asansol: আগামী ছবি খাদানের শ্যুটিং শুরুর আগে,  পুরো টিমের পাণ্ডবেশ্বরে রেকি করতে গেলেন দেব...

মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান: তেইশে 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ'-ছবিতে যশবন্ত সিং গিলের ভূমিকায়, রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়া শ্রমিকদের ত্রাতা হয়ে ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের সুপারস্টার অক্ষয়কুমার। আর এবার চব্বিশে খাদানে নামবেন বাংলার সুপারস্টার দেব। তাঁর আগামী ছবি খাদানের শ্যুটিং শুরুর আগে,  পুরো টিমের পাণ্ডবেশ্বরে রেকি করতে গেলেন অভিনেতা।দেবের পরবর্তী ছবি খাদানের শ্যুটিংয়ের প্রস্তুতি চলছে জোরকদমে।

পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব

মঙ্গলবার পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব। খনি এলাকায় ঘুরে ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেবের এই সফর ঘিরে কোলিয়ারীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ছিল পুলিশি প্রহরা। দুুপুর ১২টা নাগাদ শোনপুর বাজারি কোলিয়ারীতে পৌঁছন তিনি। খাদানের রেকি শেষ করে ফিরে যান দেব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খাদানের ফার্স্টলুক মোশন পোস্টার। দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন ইধিকা পাল। ছবিটি পরিচালনা করছেন সুজিত দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়।

কয়লাখনিতে আটকে পড়া শ্রমিকদের ত্রাতা হয়ে ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের সুপারস্টার

অপরদিকে, বছরটা ছিল ১৯৮৯। রাজ্যের বুকে নেমে আসা একটা ভয়াবহ রাত। পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়েছিল বহু মানুষ। সেদিনের সেই ভয়াবহ ঘটনার মাঝেই ত্রাতা হয়ে এসেছিলেন যশবন্ত সিং গিল (Yashwant Singh Gill)। যিনি সেই রাতে আটকে থাকা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। আর সেই যশবন্ত সিং গিলের ভূমিকাতেই 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ' ছবিতে, অভিনয় করেন বলিউডের সুপারস্টার অক্ষয়কুমার (Akshay Kumar)।

আরও পড়ুন, অযোধ্যায় ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা, আমন্ত্রণপত্র পেলেন বিরুষ্কা

১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে ঠিক কী হয়েছিল ?

১৯৩৭ সালের ২২ নভেম্বর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন যশবন্ত সিং গিল। অমৃতসরের বিখ্যাত খালস কলেজে পড়াশোনা করেন তিনি। ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেবার বহুমানুষ বাংলার এই কয়লা খনিতে আটকে পড়ে গিয়েছিলেন। সিনিয়র অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই বিপদের সময় যশবন্ত সিং গিল। অনেকেই তাঁকে ভিতরে যেতে বারণ করেছিলেন। কিন্তু তারপরেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়লাখনিতে আটকে পড়ে থাকা মানুষদের উদ্ধার করেছিলেন। আর সেই ঘটনা থেকেই এই ছবি তৈরি হয়েছিল।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget