এক্সপ্লোর

Dev Ishaa: শ্যুটিং থামিয়ে হঠাৎ দেদার ফুচকা খাওয়া, ডায়েট ভুলেছিলেন দেব-ইশা!

Kacher Manush Shooting Story: 'কলকাতার রাস্তায় শ্যুটিং করছি। আমি আর দেব যাচ্ছি.. আর স্কুল ছুটি হয়েছে। পিছন থেকে এক বাস মেয়ে চিৎকার করে উঠল বাস থেকে.. 'দেবদা'....।

কলকাতা: উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে শ্যুটিং, চিত্রানাট্যের মধ্যেই প্রচুর খাওয়া দাওয়ার দৃশ্য। সেই টানেই কি ডায়েট ভুলে ফুচকায় মজলেন ফিটনেস ফ্রিক নায়ক নায়িকা? সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'কাছের মানুষ'-এর শ্যুটিংয়ের পিছনের গল্পে দেব (Dev) ও ইশা সাহা (Ishaa Saha) । 

সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শ্যুটিংয়ের গল্প শুনিয়েছিলেন দেব-ইশা । সেখানেই তাঁরা বলেছিলেন, ডালবড়া থেকে শুরু করে ঝালমুড়ি, ফুচকা, প্রায় রোজই তাঁদের খাবার তালিকায় থাকত এসব । আজ দেব যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, শেখানে দেখা যাচ্ছে রাস্তায় ফুচকায় গাড়ি দাঁড় করিয়ে, শ্যুটিং ভুলে ফুচকায় মজেছে টিম 'কাছের মানুষ'। দেবের খাওয়া শেষ, তখনও তৃপ্তি করে হাত মুছছেন ইশা । ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে মথুরা পালিত। ভিডিওটি করেছেন দেব নিজেই। অভিনেতার দাবি, তিনি নাকি জীবনে কখনও এত ফুচকা খাননি । পাশ থেকে খুনসুটি করে ইশার মন্তব্য, 'জীবন তাহলে আজকে থেকে শুরু হল ।' ফুচকা বিক্রেতার প্রশংসাও করেন দেব । শেষে বলেন, তিনি ফুচকা খেতে ভালোবাসেন না বটে, কিন্তু সেদিন অনেকগুলোই ফুচকা খেয়েছিলেন তিনি। 

সাক্ষাৎকারে দেব বলেছিলেন, 'উত্তর কলকাতায় শ্যুটিং, রাস্তায় যা যা খাবার পেয়েছি সব খেয়েছি। শ্যুটিংয়ে নিয়মিতভাবে ঝালমুড়ি খাওয়া হত।' ইশা যোগ করলেন, 'মনে আছে.. কলেজস্ট্রিটে আমরা ডালবড়া খেয়েছিলাম... সেই ফুটেজও রয়েছে বোধহয়...'

আরও পড়ুন: Asha Bhosle Birthday: ৯ বছর বয়সে পিতৃবিয়োগ, সংসার চালানোর তাগিদের গানকে বেছে নিয়েছিলেন আশা ভোঁসলে

'কাছের মানুষ'-এর সিংহভাগ অংশের শ্যুটিং কলকাতায় । এবিপি লাইভের সঙ্গে সেই গল্প ভাগ করে নিয়েছেন ইশা । কলকাতায় রাস্তায় হাঁটছেন দেব ইশা, ক্যামেরা চলছে । হঠাৎ পিছন থেকে চিৎকার ! সেই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে এবিপি লাইভকে ইশা বলেছিলেন, 'দেবের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি । ফলে ওর সঙ্গে একটা বোঝাপড়া রয়েছে । তবে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) (Prosenjit Chatterjee)-এর সঙ্গে এটা আমার প্রথম কাজ । আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম । কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, বুম্বাদা ভীষণ মাটির কাছের মানুষ । তবে হ্যাঁ, আমি বুম্বাদা আর দেবের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, ওদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা । কলকাতার রাস্তায় শ্যুটিং করছি । আমি আর দেব যাচ্ছি.. আর স্কুল ছুটি হয়েছে । পিছন থেকে এক বাস মেয়ে চিৎকার করে উঠল বাস থেকে.. 'দেবদা'....।  রাস্তায় বারে বারে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে যাচ্ছে । আমি কিন্তু এই বিষয়টা বেশ উপভোগ করেছি ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget