এক্সপ্লোর

Asha Bhosle Birthday: ৯ বছর বয়সে পিতৃবিয়োগ, সংসার চালানোর তাগিদের গানকে বেছে নিয়েছিলেন আশা ভোঁসলে

Asha Bhosle: ফুলে মোড়া ছিল না আশার যাত্রা। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন। তাঁরা যে যে কাজ বাতিল করে দিতেন, সেই গানগুলি গাওয়ার জন্য ডাক পড়ত আশার

কলকাতা: তাঁর জন্ম হয়েছিল সে পরিবারে, আগে থেকেই সেই পরিবারের যোগসূত্র বাঁধা সুরের সঙ্গে। মহারাষ্ট্রের মঙ্গশকর পরিবারের সুর সফর শুরু হয়েছিল আগেই। দীননাথ মঙ্গেশকরের হাত ধরে। তিনি ছিলেন একজন মারাঠি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। কিন্তু বেশিদিন সেই বাবার সান্নিধ্য পাননি তিনি। যে বয়সে তাঁর বাবার কাছে গানের তালিম নেওযার কথা ছিল, সেই বয়সেই বাবাকে হারান তিনি। তখনও কন্ঠস্বরও পরিপূর্ণতা পায়নি তাঁর, হারমোনিয়াম ধরার জন্যও যখন যথেষ্ট বড় নন তিনি, সেই বয়স থেকে পরিবারের মাথার ওপর তেকে ছাদ সরে যায়। 

বাবা চলে যাওয়ায় মহারাষ্টের পাট চুকিয়ে ফেলে পরিবার। দুই বোন ও মা পুণে থেকে প্রথমে আসেন কোলাপুর ও অবশেষে মুম্বইতে। তখনও সঙ্গীতের প্রতি ভালোবাসা বোঝেননি, পরিবারকে আর্থিক সাহায্য় করতেই গানকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দুই বোন। আশা ভোঁসলে (Asha Bhosle) ও লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)

প্রথম একটি মারাঠি ছবিতে গান গাওয়ার সুযোগ আসে আশার। 'মাঝা বল' ছবির 'চলা চলা নভ বালা' গানটি দিয়েই তথাকথিত রূপোলি পর্দার জগতে প্রবেশ আশার। দিদি ততদিনে খ্যাতি অর্জন করেছেন যথেষ্ট। 'চুনরিয়া' ছবিতে 'সাওন আয়া' গানটি গেয়ে বলিউডে পা রাখেন আশা। 'রাত কি রানি' ছবিতে প্রথম হিন্দি গান এককভাবে গান আশা। মাত্র ১৬ বছর বয়সে বাড়ির অমতে বিবাহ করেন আশা।

আরও পড়ুন: Sabyasachi Chakraborty Birthday: 'বাবা হিরো, যদি ওঁর মতো হতে পারতাম..', সব্যসাচীর জন্মদিনে লিখছেন গৌরব-অর্জুন

কিন্তু ফুলে মোড়া ছিল না আশার যাত্রা। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন। তাঁরা যে যে কাজ বাতিল করে দিতেন, সেই গানগুলি গাওয়ার জন্য ডাক পড়ত আশার। অথবা ছবির বাজেট কম হলে সেখানে কাজ পেতেন আশা। নায়িকা নয় বরং খলনায়িকার গলাতেই গান গাওয়ার জন্য ডাক পড়ত তাঁরা। 

আশা এই সময় একের পর এক লো বাজেট ছবিতে গান গান, কিন্তু তাঁর বেশিরভাগ গানই তাঁকে জনপ্রিয়তা এনে দিতে পারেনি। ১৯৫২ সালে 'সঙদিল' ছবিতে গান গেয়ে ফের সবার নজরে আসেন আশা। এরপর তাঁকে 'পরিণীতা' ছবিতে কাজের সুযোগ দেন বিমল রায়। এরপর রাজ কপূরের ছবি (Raj Kapoor) 'নহ্নে মুন্নে বচ্চে' ছবিতে গান গান আশা। মহম্মদ রফির সঙ্গে 'ভূত পুলিশ' কাজ করেন আশা। 

এরপর চড়াই উৎরাই পার হয়েই এগিয়েছে তাঁর সঙ্গীত জীবন। ব্যক্তিগত জীবনেও ঝড় এসেছে আশার। ১৯৬০ সালে বিবাহবিচ্ছেদ হয় আশার। ১৯৮০ সালে রাহুল দেব বর্মণের (RD Barman) সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আশা।

আজ এই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর জন্মদিন। তাঁর জন্মদিনে এবিপি লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget