এক্সপ্লোর

Dev on Durgo Rohossyo: 'নিজেদের মধ্যে লড়াই করলে ক্ষতি ইন্ডাস্ট্রিরই', সৃজিতের ব্যোমকেশ প্রসঙ্গে দেব

Actor Dev on Durgo Rohossyo: এই একই গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। দেবের সঙ্গে দ্বৈরথ নাকি বন্ধুত্ব? দেব বলছেন.

কলকাতা: বিতর্ক.. সমালোচনা একদিকে, অন্যদিকে প্রশংসা। ব্যোমকেশ দেবের কাছে বেশ বড় চ্যালেঞ্জ ছিল। তবে টিজার প্রকাশ্যে আসার পরে নেটদুনিয়ায় অনেকেই প্রশংসা করেছেন দেবের। অন্যদিকে, ব্যোমকেশ ও দুর্গরহস্য যেমন বড়পর্দায় আনছেন বিরসা দাশগুপ্ত, একইসঙ্গে এই ছবি ওয়েব প্ল্যাটফর্মেও আনছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। শ্যুটিংয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি নিয়ে মতামত, অকপট দেব। 

এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল দেবকে। এই বিষয় নিয়ে দেব বলছেন, 'আমার তো সমালোচনা বেশ ভাল লাগে। আমায় এটা অনুপ্রেরণা দেয়, কাজ করার ইচ্ছা বাড়িয়ে দেয়। সমালোচনা আমায় রাতে ঘুমাতে দেয় না। মনে হয়, আরও পরিশ্রম করা বাকি। টিজার যদি মানুষের একটুও ভাল লেগে থাকে, তাহলে সমস্ত কৃতিত্ব আমি তাঁদের দিতে চাই, যাঁরা বলেছিলেন দেবকে ব্যোমকেশ হিসেবে এক্কেবারে মানাবে না। ওঁরাই আমায় অনুপ্রেরণা দিয়েছে। আমার মনে হয়, জীবনে সব যদি সহজ হয়, তাহলে জীবনটা সহজ হয় না। আমি সমালোচনা ভালবাসি, সমালোচনা থেকে শিক্ষা নিতে ভালবাসি। আমি কঠিন পরিশ্রম করি। দেবকে ব্যোমকেশ মানাবে না এটা না শুনলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না।'

এই একই গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। দেবের সঙ্গে দ্বৈরথ নাকি বন্ধুত্ব? দেব বলছেন, 'ব্যোমকেশ ও দুর্গরহস্যর প্রথম ঝলকটা দেখে ওঁর বেশ ভাল লেগেছিল। দিনের শেষে সৃজিত একজন দারুণ পরিচালক। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি জানি, উনি যে ওয়েব সিরিজটা বানাচ্ছেন সেটাও খুব ভাল হবে হয়তো আমার ব্যোমকেশের থেকেও ভাল হবে। যেদিন টিজার মুক্তি পাবে তার আগে সৃজিতের সঙ্গে আমার ফোনে কথাও হয়েছিল। ঠিক হয়েছিল, আমি আগে টিজারটা প্রকাশ করব তারপর ওঁরা টিজার প্রকাশ করবেন। আসলে ইন্ডাস্ট্রিটা তো ভীষণ ছোট্ট। আমরাই তো মেন স্টেক হোল্ডার্স্ট। আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি, ক্ষতি সেই ইন্ডাস্ট্রিরই। আমার সঙ্গেই 'চিনি ২' ছবিটা মুক্তি পাচ্ছে। ওই ছবিটা চললেও আমার লাভ আবার আমি ছবি চললেও 'চিনি ২'-এর লাভ। দর্শক হলমুখী হচ্ছেন এটাই তো বড় কথা।'

ব্যোমকেশে অভিনয় করার সময়, দেবের প্রথম শর্ত ছিল, এই ব্যোমকেশ ধূমপান করবে না। কেন? দেব বলছেন, 'ব্যোমকেশের স্টাইল স্টেটমেন্ট ধূমপান। কিন্তু রুক্মিণী যদি অন্তঃসত্ত্বা হয়, তাহলে সে ব্যোমকেশ হোক বা অজিত, তাদের সিগারেট ছোঁয়াও উচিত নয়। আমরাই তো সমাজকে তুলে ধরি। এই কারণে শুধু টিজারে কেন, গোটা ছবিতেই সিগারেট খাওয়ার কোনও দৃশ্য নেই। সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছিলামযে বাড়িতে কেউ অন্তঃসত্ত্বা থাকলে, ধূমপান তাদের জন্য মারাত্মক। আমায় যদি ব্যোমকেশ হতেই হয় তাহলে সেই ব্যোমকেশ হবে সিগারেট ছাড়া। এটাই ছিল আমার চ্যালেঞ্জ।'

আরও পড়ুন: Dev on Byomkesh: টিজার মুক্তিতে ব্যোমকেশের প্রশংসা নেটদুনিয়ায়, 'সমালোচনাও গুরুত্বপূর্ণ', বলছেন দেব

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget