এক্সপ্লোর

Dev on Byomkesh: টিজার মুক্তিতে ব্যোমকেশের প্রশংসা নেটদুনিয়ায়, 'সমালোচনাও গুরুত্বপূর্ণ', বলছেন দেব

Actor Dev on Byomkesh: যে টিজার মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে ছবির বিভিন্ন ঝলক। কেবল গল্প নয়, ছবির সময়কালকে তুলে ধরা হয়েছে এই ছবিতে নজর কেড়েছেন রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য্যের মতো অভিনেতারাও

কলকাতা: এই ছবির খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল সমালোচনা। দেব-কে কি আদৌ মানাবে ব্যোমকেশের চরিত্রে? লুক প্রকাশ্যে আসতেও তীব্র সমালোচনা হয়েছিল তা নিয়ে। তবে ছবির টিজার প্রকাশ্যে আসতেই মত বদলাল কিছুটা। শুক্রবার, মুক্তি পেয়েছে দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) অভিনীত ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' (Byomkesh o Durgo Rohossho) ছবির টিজার। আর সেই টিজার প্রকাশ্যে আসতেই মত বদলাল নেটদুনিয়ার। 

যে টিজার মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে ছবির বিভিন্ন ঝলক। কেবল গল্প নয়, ছবির সময়কালকে তুলে ধরা হয়েছে এই ছবিতে নজর কেড়েছেন রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য্যের মতো অভিনেতারাও। আর দেব? কালো ফ্রেমের চশমা, কখনও গলাবন্ধ কোট, কখনও পাঞ্জাবিতে বেশ মানানসই। টিজারে তাঁর প্রথম সংলাপ, 'আমি নেতাও নই, অভিনেতাও নই' বেশ চমক লাগায়। কারণ, বাস্তবে কিন্তু তিনি এই দুই চরিত্রই সফলভাবে ব্যালেন্স করে চলেছেন। 

দেবের ছবির টিজার প্রকাশ্যে আসতে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। অনেকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে, তেমনই অনেকে বলছেন, ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। অনেক অনুরাগী আবার স্বীকার করে নিয়েছেন, ব্যোমকেশের লুক রিলিজ করার পরে অনুরাগীদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বা যে ধারণা তৈরি হয়েছিল, তা টিজার দেখে অনেকটাই ভেঙেছে। 

গতকাল, ট্রেলার রিলিজের অনুষ্ঠানে হাজির ছিলেন দেব স্বয়ং। ট্রোলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমার পোস্টার দেখে অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তাঁরা খুব অল্পসংখ্যক হলেও তাঁরা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাঁদের সমালোচনার জন্যই আজ আমি এই জায়গায়টাতে দাঁড়িয়ে রয়েছি। আমি ভীষণ পরিশ্রমী ছেলে। সমালোচনা হলে আমি চেষ্টা করি আমার যা যা ভুল আছে, খুঁত আছে সেগুলোকে শুধরে নেওয়ার।'

টিজার মুক্তির দিনে ফেসবুক লাইভে এসে দেব বলেন, 'এই ব্যোমকেশ বাকি ছবিগুলির মতো যেন না হয় সেটা চেয়েছিলাম। এমনভাবে ছবিটা হোক চেয়েছিলাম যা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পৌঁছনো যাবে। সেটা করার জন্য বিরসাকে ধন্যবাদ। পুরো টিমকে ধন্যবাদ এত সুন্দর করে ওই সময়কালটাকে তৈরি করার জন্য।' একইসঙ্গে তিনি জানান, 'নিজেকে ব্যোমকেশের খোলসে ঢুকিয়ে ফেলা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। তাছাড়া শুধু আমার জন্য নয়, গোটা টিমের জন্য কঠিন ছিল যে আবহাওয়ায় আমরা শ্যুট করেছি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড বা বোলপুর, আমাদের ছবির সিংহভাগই আউটডোরে শ্যুট হয়েছে। ছবির প্রধান যে চরিত্র দুর্গ, ৪০০টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হত। সেইখানে ৪৫ ড্রিগ্রি ৪৭ ডিগ্রি সেলসিয়াসে আমাদের লাইটিং টিম, আর্ট ডিপার্টমেন্ট বা স্পটবয়রা যেভাবে পরিশ্রম করেছেন, তাঁদের কাছে আমার কষ্ট কিছুই না।'

আরও পড়ুন: Badal Sircar Birthday: ফুটপাতে নাটকের রিহার্সাল, না জেনেই ছুঁয়ে ফেলেছি বাদল সরকারের দর্শন: দেবশঙ্কর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget