এক্সপ্লোর

Dev: 'রঘু ডাকাত'-এর জন্য হল পেতে 'মাফিয়া কার্ড' খেলছেন দেব? উত্তর দিতে গিয়ে চোখ ভিজল, গলা কাঁপল নায়কের

Raghu Dakat: দেব আজকাল কোন কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করছেন? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নাকি 'মাফিয়া কার্ড'?

কলকাতা: এবার পুজোয় ৪টে ছবি মুক্তি পাচ্ছে বটে, তবে প্রধান লড়াই যেন হয়ে দাঁড়িয়েছে দুটি ছবির। 'রঘু ডাকাত' (Raghu Dakat) আর 'রক্তবীজ ২' (Raktobeej 2)-এর। সোশ্যাল মিডিয়ায় নাম না করে অভিযোগ আর পাল্টা অভিযোগ চলছেই। টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, 'রঘু ডাকাত'- নাকি প্রভাব খাটিয়ে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে। তার সেই কারণেই নাকি কম শো পাচ্ছে 'রক্তবীজ ২'। দেবের বিরুদ্ধে 'মাফিয়া কার্ড' খেলার অভিযোগ উঠেছে। 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চের দিন, এই নিয়ে মুখ খুললেন দেব। 

শনিবার ছিল 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চ। আর সেই অনুষ্ঠানেরই আংশিক সঞ্চালনার দায়িত্ব ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ওপর। সেই অনুষ্ঠান যখন প্রায় শেষের মুখে, মঞ্চ যখন দেব-কে নিয়ে উদযাপনে মগ্ন, তার মধ্যেই ফস করে একটি প্রশ্ন করে ফেলেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি অবশ্য প্রশ্নটা করেই বলেন, এই প্রশ্ন তাঁর নিজের নয়। তাঁকে টক ব্যাকে বলা হয়েছে এই প্রশ্ন করতে। প্রশ্নটা ছিল, দেব আজকাল কোন কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করছেন? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নাকি 'মাফিয়া কার্ড'। উল্লেখ্য, নাম না করে উইন্ডোজ প্রযোজনা সংস্থা থেকে অভিযোগ করা হয়েছিল, দেব নাকি মাফিয়া কার্ড খেলে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছেন।

এই প্রশ্ন শুনে কিছুটা থমকালেন দেব। তারপরে মাইক হাতে নিয়ে বললেন, 'যার নাম মানুষের মনে থাকে, যার নাম মানুষের প্রার্থনায় থাকে, যাকে মানুষ আশীর্বাদ করে, যার স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার মানুষ প্রার্থনা করে, তাকে কোনও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাফিয়া কার্ড...', এটুকু বলে, মাথা নাড়লেন দেব। তারপরে ফের বললেন, 'কোনও কার্ডই লাগে না। এরপরে হাততালি দিয়ে ওঠেন সবাই। এরপরে দেব বলেন, 'এটা থাকলে, আর বেশি কিছুই লাগে না।' এরপরে দেব বলেন, 'একটা কথা বলুন তো সত্যি করে... আমি একটা ছবিকে নিয়ে কুকুরের মতো খাটি। কখনও সিক্স প্যাক বানাচ্ছি, কখনও ১০ মাস ধরে দাড়ি কাটিনি....' এইটুকু বলে থেমে যান দেব। হঠাৎ তাঁর গলা যেন বুজে আসে আবেগে। কয়েক মুহুর্ত থেমে, একটু জল খান। দর্শকাসন থেকে তখন হাততালির বন্যা। প্রত্যেকেই যেন দূর থেকে সমর্থন জানাচ্ছেন দেবকে। 

একটু বিরতি নিয়ে দেব আবার বলতে শুরু করেন। তখন তাঁর গলা কাঁপছে, চোখ ও ছলছল করছে কী? দেব কাঁপা গলায় ফের বলতে শুরু করলেন, '১০ মাস ধরে দাড়ি কাটিনি। বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাব বলে। কথা দিয়ে গেলাম.. নিয়ে যাবই..'।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget