এক্সপ্লোর

Dev on Projapoti: ১০১ দিনেও হাউজফুল 'প্রজাপতি', প্রেক্ষাগৃহে হাজির হয়ে কেক কাটলেন দেব

Actor Dev on Projapoti: ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। 'প্রজাপতি' ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে

কলকাতা: ১০০ দিন পার করল দেব (Dev), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), মমতা শঙ্কর (Mamata Shankar) অভিনীত ছবি প্রজাপতি (Projapoti)। আর সেই উপলক্ষ্যে সিনেমাহলে হঠাৎ হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন দেব স্বয়ং। শুধু কী তাই? সিনেমাহলে দর্শকদের সামনেই কেক কাটলেন দেব। উদযাপনে মিশে রইল ধন্যবাদজ্ঞাপন।

এই ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন (Abhijit Sen)। ছিলেন ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীও। কেবল বাংলা নয়, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো জায়গাতেও ভাল ব্যবসা করেছে 'প্রজাপতি', এমনটাই দাবি পরিচালক ও প্রযোজকের। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)-ও। 

২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। 'প্রজাপতি' ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে। রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ এই ছবি মুক্তি পায়নি। শুরু হয় রাজনৈতিক তরজা। অভিযোগ ওঠে ছবিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকায় তা নন্দনে আনা হয়নি। তবে সেই বিতর্ক পাশে সরিয়েই দর্শকের মন জয় করেছে দেব ও মিঠুনের 'প্রজাপতি'।

এই ছবি এক বাবা ছেলের সমীকরণের গল্প বলেছে। দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন 'বাবা' মিঠুন। কিন্তু পেশায় ওয়েডিং প্ল্যানার দেবের পছন্দ শ্বেতাকে। মন না প্রয়োজন, কাকে বেছে নেবে দেব,  সেই উত্তর খুঁজতেই এক নিঃশ্বাসে দেখে ফেলা যায় অভিজিৎ সেন (Avijit Sen)-এর 'প্রজাপতি'। এই ছবিটির সঙ্গেই মুক্তি পেয়েছেল 'হামি ২' (Haami 2) ও হত্যাপুরী (Hatyapuri)। এই ছবিগুলির মধ্যে একমাত্র 'প্রজাপতি'-ই ১০১ দিন পার করল। 


Dev on Projapoti: ১০১ দিনেও হাউজফুল 'প্রজাপতি', প্রেক্ষাগৃহে হাজির হয়ে কেক কাটলেন দেব

এদিন প্রেক্ষাগৃহে দেবকে দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। হাসিমুখে সবাইকে সম্ভাষণ জানান তিনি। এমনকি তিনি কেক কেটে উদযাপনও করেন দর্শকদের নিয়েই। সোশ্যাল মিডিয়াতে দর্শকদের উচ্ছ্বাসের একটি ছোট্ট ঝলকও শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে তিনি লিখেছেন, 'সবাইকে অনেক ধন্যবাদ। প্রেক্ষাগৃহে প্রজাপতির ১০১ দিন। আর ১০১ দিনেও প্রজাপতি হাউজফুল। আমি আপ্লুত।' এর আগে ১০০তম দিনে উদযাপনেও মেতেছিলেন সমস্ত কলাকুশলীরা। 

 

আরও পড়ুন: Rishi Singh: ইন্ডিয়ান আইডল বিজেতা ঋষিকে বার্তা পাঠিয়েছিলেন খোদ বিরাট কোহলি!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget