এক্সপ্লোর

Dev on Prosenjit Chatterjee: 'কপি' বলে ছোট করতে চাই না, বুম্বাদা আমার 'বেঙ্গল ট্যুর'-এর ভাবনাকে সমর্থন করেছেন: দেব

Dev on Raghu Dakat Bengal Tour: দেবের অনুরাগীরা বলছিলেন, 'দেবী চৌধুরানী'-র টিম নাকি 'কপি' করছে বা অনুকরণ করছে দেবের ব্যবসার পন্থাকে।

কলকাতা: তাঁর চোখমুখ দেখে মনে হচ্ছে, তিনি ভীষণ ক্লান্ত। কিন্তু মুখে লেগে রয়েছে সেই অমলিন হাসিটা। সামনেই তাঁর সিনেমার মুক্তি, তবে প্রথা ভেঙে, তার আগেই পার্টি রেখেছিল প্রযোজনা সংস্থা। আর সেই পার্টির মধ্যমণি একজনই। 'রঘু ডাকাত' (Raghu Dakat)। অর্থাৎ দেব (Dev)। রবিবার মধ্যগঙ্গায় The Nautilus Kolkata -এ পার্টির আয়োজন করা হয়েছিল এসভিএফ (SVF) আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী ছবি নিয়ে নিজের প্রত্যাশার কথা, অভিজ্ঞতার কথা বললেন দেব। 

শনিবার নেতাজি ইনডোর-এ 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চের পাশাপাশি, দেবের ২০ বছর উদযাপনের আয়োজন  ও করা হয়েছিল। সেই অনুষ্ঠান নিয়ে দেব বলেন, 'বাংলা ইন্ডাস্ট্রি একটা ইতিহাস তৈরি করল। এর আগে টিকিট কেটে ট্রেলার দেখার মতো ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি। এটাই তো প্রচেষ্টা, নতুন কিছু করার। সবাই মিলে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে।' এই সিনেমা নিয়ে দেবের সফরটা নেহাৎ কম ছিল না। আগেরদিন দেব মঞ্চেই বলেছিলেন, এই ছবির জন্য তিনি ১০ মাস দাড়ি কাটেননি। ৪ মাস একটা চিত্রনাট্য নিয়ে খেটেছেন। দেব বলছেন, 'আমাদের বাংলা সিনেমার বাজেট কম। কিন্তু আমরা সেটা মাথায় রেখেও চেষ্টা করেছি, সিনেমাটা যেন কোনও অংশেই ভারতের অন্য কোনও সিনেমার থেকে কম না মনে হয়। কোথাও ঘাটতি না দেখা যায়। এই লড়াইটা খুব বড়। আমি সিনেমাটা দেখে শ্রীকান্তদা (শ্রীকান্ত মোহতা)-কে ফোন করে বলেছিলাম, আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা 'রঘু ডাকাত'-এর মতো একটা সিনেমা বানিয়েছি।'

এই সিনেমার প্রচারে বাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন দেব, সোহিনী সরকার (Sohini Sarkar), ইধিকা পাল (Idhika Paul), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), ওম সাহানি (Om Sahani) ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee)। এরপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও অন্যান্য কলাকুশলীরা। দেবের অনুরাগীরা বলছিলেন, 'দেবী চৌধুরানী'-র টিম নাকি 'কপি' করছে বা অনুকরণ করছে দেবের ব্যবসার পন্থাকে। দেবের মুখেও শোনা গিয়েছিল, 'কপি' করার কথা। এদিন এই বিষয় নিয়ে দেবের কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, 'আমি এটাকে কপি বা অনুকরণ বলে কাউকে ছোট করতে চাই না। আমি বলব, এটা একটা পরিকল্পনা যেটা আরেকজন ও সমর্থন করেছেন। আমার একটা পরিকল্পনা যেটা, যেটা হয়তো বুম্বাদার ভাল লেগেছে। বুম্বাদা মন থেকে ভীষণ ভাল, খুব বড় মনের মানুষ। উনি নিজের অনুষ্ঠান পিছিয়ে দিয়ে 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চে এসেছিলেন। আমি সত্যিই মন থেকে চাই, আমরা সবাই মিলে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget