এক্সপ্লোর

Dev on Mamata-Abhishek: মমতা নাকি অভিষেক? ব়্যাপিড ফায়ার রাউন্ডে কাকে বেছে নিলেন দেব?

Lok Sabha Election 2024: 'প্রধান'-এর সংলাপে ছিল, মানুষ নিজের পায়ে দাঁড়ায় নিজের ইচ্ছেতে, ভোটে দাঁড়ায় জনগণের ইচ্ছেতে। কিন্তু দেব ভোটে দাঁড়িয়েছিল দিদির ইচ্ছেতে।

কলকাতা: অনেক নেতা-নেত্রীরাই যখন রাজনীতিকে বেছে নিয়েছিলেন, তখন তাঁরা মধ্যবয়সে পৌঁছেছেন। কিন্তু এই হিসেবটা সম্পূর্ণ উল্টে যায় দেবের ক্ষেত্রে। কেরিয়ারের একেবারে মধ্যগগনে তিনি রাজনীতিতে এসেছেন। লোকসভা ভোটে দাঁড়িয়েছেন। জয়ী হয়েছেন। ২০২৪ -এর আগে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন, কিন্তু তারপরেও ফিরে এলেন তিনি, দাঁড়ালেন ভোটে। কোন ম্যাজিকে হয়েছিল এই অসাধ্য-সাধন। এবিপি আনন্দের (ABP Ananda) 'কার দখলে দিল্লি' অনুষ্ঠানে এসে সেই কথা খোলসা করলেন রাজনীতিক-অভিনেতা। 

'প্রধান'-এর সংলাপে ছিল, মানুষ নিজের পায়ে দাঁড়ায় নিজের ইচ্ছেতে, ভোটে দাঁড়ায় জনগণের ইচ্ছেতে। কিন্তু দেব ভোটে দাঁড়িয়েছিল দিদির ইচ্ছেতে। দেব বলেন, 'একেবারেই তাই। ২০১৪ সালে আমি জানতামও না আমার নামটা ঘোষণা হবে প্রার্থী হিসেবে। একদিন আগে আমার কাছে ফোন এসেছিল। সেখানে দিদি একবারই বলেছিলেন আমায় প্রার্থী হওয়ার কথাটা। আমি একজনের জন্য দাঁড়িয়েছিলাম। শ্রীকান্ত মোহতা। এসভিএফের। আমি হায়দরাবাদ যাচ্ছিলাম শ্যুটিং করতে, তখন নাম ঘোষণা হয়। ১০ বছর পরে মনে হয়, এটা আমার নিয়তিতে লেখা ছিল। কী হল সেটা বুঝতেই আমার প্রথম একটা বছর লেগে গেল। রাজনীতি একটা এত বড় বিষয়! রাজ্যসভায়, লোকসভায় কতগুলো সিট আছে সেটাই জানতাম না। ফ্লাইট ল্যান্ড করে জানলাম আমার নাম ঘোষণা হয়েছে। সেখান থেকে দিদিকে ফোন করলাম। উনি কথা বললেন আমার সঙ্গে।'

কিন্তু কেন নিজের কেরিয়ারের একেবারে মধ্যগগনে রাজনীতিতে এসেছিলেন দেব? অভিনেতা বলছেন, 'নাম ঘোষণা হওয়ার পরে এই প্রশ্ন আমায় এক লক্ষ মানুষ করেছেন। ২০১৬-র পর থেকে পর পর আমার ছবি ফ্লপ হতে শুরু করল। আসলে কেবল আমার নয়, টলিউডেরই এখটা খারাপ সময় যাচ্ছিল। কিন্তু দাগিয়ে দেওয়া হল দেবের ছবি ওর রাজনৈতিক কেরিয়ারের জন্য ফ্লপ হচ্ছে। সেই সময়ে অনেক ভেবেছিলাম। মনে হচ্ছিল, আমি কি রাস্তা হারিয়ে ফেললাম? আটকে গেলাম? শেষ হয়ে যাচ্ছি? তারপরে ভাবলাম, পৃথিবীতে কিছু হয়নি বলে কিছু হবে না এমন তো না। আমি উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম। নিজের প্রতি, নিজের কাজের প্রতি, রাজনীতির প্রতি সৎ থেকেছি। আমি যেদিন বলেছিলাম আর ভোটে দাঁড়াব না, বিরোধী দলের তরফ থেকেও আমার কাছে ফোন এসেছিল যে, ভোটে দাঁড়াতেই হবে।'

অনুষ্ঠানের শেষ পর্বে, ব়্যাপিড ফায়ার রাউন্ডে দেবকে অনেকগুলি প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে শেষ প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তরে দেব বলেন, 'দেব। দুজনকেই দেবকে লাগবে'

আরও পড়ুন: Dev on Kanchan-Kalyan Controversy: 'উনি যেভাবে নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন...', কল্যাণ-কাঞ্চন বিতর্কে কার পক্ষ নিলেন দেব?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget