এক্সপ্লোর

Dev Exclusive: প্রথম সারির অভিনেতারা যদি ভয় পেয়ে পালাই, বাংলা ছবি কোনওদিন দাঁড়াতে পারবে না: দেব

Dev Exclusive Interview: কতটা চাপ রয়েছে আর কতটাই বা আত্মবিশ্বাসে ফুটছেন পর্দার দীপক অধিকারী ওরফে দেব? 

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: গোটা দেশে আজ 'ডাঙ্কি' (Dunki) ঝড়। ভাল হোক বা খারাপ.. শাহরুখ-দর্শনে সকাল থেকেই হলের বাইরে ভিড় জমাচ্ছেন মানুষ। গোটা দেশের পাশাপাশি.. কিং খানের উন্মাদনায় মজেছেন শহর কলকাতাও। আর এই শহরেই রাত পোহালেই মুক্তি পাবে তাঁর ছবি। 'প্রধান' (Pradhan)। তার আগে, কতটা চাপ রয়েছে আর কতটাই বা আত্মবিশ্বাসে ফুটছেন পর্দার দীপক অধিকারী ওরফে দেব? 

এর আগে একাধিক ছবির ক্ষেত্রে প্রেক্ষাগৃহ বা শো পাওয়া নিয়ে সরব হয়েছেন দেব। 'প্রধান'-এর ক্ষেত্রে ছবিটা ঠিক কেমন? এবিপি লাইভকে (ABP Live) দেব বলছেন, 'আমরা প্রেক্ষাগৃহের জন্য ছবি বানাই না, দর্শকদের জন্য বানাই। দর্শক যে ছবি দেখতে চাইবে, হলমালিকদের সেটাই লাগাতে হবে। এখানে আমাদের কারও কিছু করার নেই। তবে আমরা আশাবাদী 'প্রধান' যে বিষয়টাকে তুলে ধরবে, সেটা দর্শকদের মনে দাগ কাটবে। ব্যক্তিগত জীবনে আমি শাহরুখের ভীষণ অনুরাগী। তবে একজন অভিনেতা হিসেবে, একই দিনে যখন ছবি রিলিজ করছি, তিনি আমার প্রতিন্ধন্দ্বী। আমায় তো সেখানে বাংলার সম্মানটা নিয়ে লড়াই করতে হবে। আমরা, যারা প্রথম শ্রেণীর অভিনেতা, প্রযোজক, পরিচালক... তারাই যদি ভয় পেয়ে পালিয়ে যাই তাহলে বাংলা ছবি কোনোদিনও মাথা উঁচু করে বাঁচতে পারবে না। দাঁড়াতেই পারবে না। আমরা হয়তো লড়াই করে হল পেয়েও যাব। কিন্তু যাঁদের এই লড়াইয়ের ক্ষমতা নেই, কিন্তু গল্প বলার ক্ষমতা আছে.. তাঁরা তো সুযোগই পাবেন না নিজেদের গল্পটা বলার। যে যে বিনোদন দুনিয়া রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলা। আমি চাই উৎসবের মরসুমে বাংলা থেকেও ভাল ছবি আসুক।'

এখানেই থামলেন না দেব। একটু দম নিয়ে ফের বললেন, 'এই লড়াইটা হাতে পায়ে নয়। ভাল বিষয়বস্তু নিয়ে তৈরি ছবি নিয়ে লড়াই। যদি নিজের কাজের ওপর ভরসা থাকে, সততা থাকে, আমার মনে হয় না সামনে কে আসছে তাতে খুব একটা কিছু যায় আসবে। অন্যের পাতে কি আছে সেটা ভেবে লাভ নেই। আমি কিভাবে দর্শকদের থালা সাজিয়ে দিচ্ছি সেদিকেই মন দিই।'

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার:

 

আরও পড়ুন: Paran-Anirban Exclusive: জঙ্গলে চিতাবাঘের সামনে পরাণ, 'একেন' বলে ডাকলে কি মনখারাপ হয় অনির্বাণের?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget