এক্সপ্লোর

Dev-Subhashree: লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে পাশাপাশি দেব-শুভশ্রী ! ‘ধূমকেতু’ মুক্তির আগে বড়মার কাছে পুজো দিলেন যুগলে

Dhumketu: এদিন নৈহাটির বড়মার কাছে আশীর্বাদ নিতে দেখা গেল দেব-শুভশ্রী (Dev-Subhashree) যুগলকে। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকেও।

কলকাতা: দীর্ঘ ৯ বছর পরে ফের একফ্রেমে দেব-শুভশ্রী। আগামীকাল ১৪ অগাস্টই মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘ধূমকেতু’। বহু বছর ধরে এই ছবি মুক্তির প্রতীক্ষায় ছিলেন দেবের অনুরাগীরা আর এই ছবির মুক্তিকে ঘিরেই আরও একবার ‘কাছাকাছি’ এলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক অতীতে এমন কোনও বাংলা ছবির (Dhumketu) জন্য এত বিপুল উন্মাদনা দেখা যায়নি, অগ্রিম টিকিট বুকিংয়ের জোয়ার তুঙ্গে এই ছবির জন্য। আর সেই ছবি মুক্তির আগে এদিন নৈহাটির বড়মার কাছে আশীর্বাদ নিতে দেখা গেল দেব-শুভশ্রী (Dev-Subhashree) যুগলকে। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকেও।

লাল পাঞ্জাবিতে সেজে উঠেছেন দেব আর একইভাবে তারই পাশে লাল বেনারসি আর সোনার গয়নায় সেজে উঠেছিলেন শুভশ্রী। পুজোর আগে দুজনেই পাশাপাশি বসে আশীর্বাদ নিয়েছেন বড়মার কাছে আর ছবি মুক্তির আগে ফের একবার দুজনকে যুগলে থাকতে দেখে উন্মাদনা তুঙ্গে উঠেছে অনুরাগীদের। দেব তাঁর সমাজমাধ্যমে এদিনের এই বড়মার কাছে পুজো দেওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। এই ভিডিয়োতে দেখা যায় হলুদ বসন পরিহিতা বড়মা, সালঙ্কারা। ধূপে-ধুনোয় অগুরুগন্ধে মোহিত চারপাশ। পুজো চলছে বড়মার। তাঁর সামনেই বসে আছেন দেব, শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং পার্থ ভৌমিক। ধূপ জ্বালিয়ে পুজো দিলেন সকলে, তারপরে বাতি দেখানো হল রীতি মেনে।

পুজো শেষ হলে পুরোহিত সকলের কপালে এঁকে দেন মঙ্গলটিকা। তারপর দুজনেই একে একে হাঁটু গেড়ে বসে বড়মার সামনে প্রার্থনা জানান। তারপরে ফিরে আসেন সকলে। দেব শুভশ্রীকে আবারও একফ্রেমে পর্দায় দেখতে পাওয়ার উত্তেজনা-উন্মাদনায় জ্বরাক্রান্ত আপামর বাঙালি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এর আগে নজরুল মঞ্চে এই ছবির ট্রেলার লঞ্চের দিন কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। রঙ মিলিয়ে কালো পোশাকে এদিন ধরা দিয়েছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেদের ছবির হিট গানে দুজনকে নাচতেও দেখা গেল। আর তারপরে দীর্ঘ ৯ বছর আগে ব্লক করে রাখা সমাজমাধ্যম ফের আনব্লক করেন দুজনেই। দেব ফলো করলেন শুভশ্রীকে, শুভশ্রী দেবকে। দর্শকদের অনুরোধে সেলফিও তোলেন দুজনে। প্রেম, বিচ্ছেদ, মান, অভিমান সব ধুয়ে মুছে ফের দুজনে একসঙ্গে, এক পর্দায়, এক ফ্রেমে। প্রেমে নেই, তবে ফ্রেমে ফিরে এসেছেন তারা।

সেরা শিরোনাম

Tiger Shroff: ২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে
২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে
Salman Khan: টাইগার শ্রফের বাড়িতে হামলার পরে, বাড়ল সলমন খানের নিরাপত্তা! আনানো হল বিশেষ অস্ত্র
টাইগার শ্রফের বাড়িতে হামলার পরে, বাড়ল সলমন খানের নিরাপত্তা! আনানো হল বিশেষ অস্ত্র
Tiger Shroff: 'গুলি চলেছে, কেমন আছেন টাইগার শ্রফ?', প্রশ্ন শুনেও উত্তর দিলেন না বোন কৃষ্ণা
'গুলি চলেছে, কেমন আছেন টাইগার শ্রফ?', প্রশ্ন শুনেও উত্তর দিলেন না বোন কৃষ্ণা
Tiger Shroff: 'ভুয়ো খবর, AI ভিডিও ছড়ালেই কড়া পদক্ষেপ', টাইগার শ্রফের টিমের তরফ থেকে এল কড়া হুঁশিয়ারি
'ভুয়ো খবর, AI ভিডিও ছড়ালেই কড়া পদক্ষেপ', টাইগার শ্রফের টিমের তরফ থেকে এল কড়া হুঁশিয়ারি

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget