এক্সপ্লোর

Srabanti Chatterjee: জট কাটিয়ে অবশেষে শ্যুটিং শুরু হচ্ছে শ্রাবন্তীর 'দেবী চৌধুরানী'-র

Devi Chowdhurani Shoot: 'দেবী চৌধুরানী'-র শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। তবে বিভিন্ন কারণে পিছিয়ে যায় এই ছবির শ্যুটিং

কলকাতা: এই ছবি নিয়ে জল্পনা চলেছে, গুজব ছড়িয়েছে, শোনা গিয়েছে অনেক কানাঘুষোও। লুক সেট হয়ে যাওয়ার পরেও ছবি নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। তবে অবশেষে শুরু হচ্ছে শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)-র নতুন ছবি 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-র শ্যুটিং। আগামীকাল থেকে এই ছবির শুরু হওয়ার কথা। 

এই ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। 'দেবী চৌধুরানী'-র ভূমিকায় দেখা যাবে তাঁকেই। এই চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অসিচালনা থেকে শুরু করে ঘোড়ায় চড়া, সবরকম প্রশিক্ষণই নিয়েছেন তিনি। যেহেতু 'দেবী চৌধুরানী' তুলে ধরতে চেয়েছে একটি বিশেষ সময়কালকে, সেই কারণে পোশাক থেকে শুরু করে হাঁটাচলা, কথা বলা বিভিন্ন বিষয়কেই মাথায় রাখতে হচ্ছে। 

'দেবী চৌধুরানী'-র শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। তবে বিভিন্ন কারণে পিছিয়ে যায় এই ছবির শ্যুটিং। নায়িকা শ্রাবন্তীও ব্যস্ত হয়ে পড়েন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর নতুন ছবি 'আমার বস'-ছবিতে। সেই ছবির মুখ্যভূমিকায় ছিলেন রাখী গুলজার। ২৫ জানুয়ারি শেষ হয়েছে সেই ছবির শ্যুটিং। আর তারপরেই শ্রাবন্তী ব্যস্ত হয়ে পড়বেন তাঁর অন্যতম স্বপ্নের চরিত্র নিয়ে। 

শ্রাবন্তী ছাড়াও, এই ছবির অন্যতম মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakrobarty)-কে। অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakrabarty) দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায়কে (Bibriti Chatterjee) দেখা যাবে নিশির ভূমিকায়। দর্শনা বণিক (Darshana Banik) অভিনয় করবেন সাগরের চরিত্রে। কিঞ্জল নন্দকে (Kinjal Nanda) দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়। অপর্ণা দাসগুপ্তের সংস্থা ADited Motion Pictures and LOK Arts Collective-এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। 

এই ছবিটির জন্য বেশ বড় আকারেরই পরিকল্পনা করেছিলেন শুভজিৎ। কলকাতা ছাড়াও বিভিন্ন জায়গায় শ্যুটিং হওয়ার কথা এই ছবির। রয়েছে বেশ কিছু জঙ্গলের দৃশ্যও। শুভ্রজিতের ইচ্ছে, পর্যাপ্ত সময় নিয়ে তিনি এই ছবিটির শ্যুটিং করবেন। বারে বারে, বিভিন্ন সময়ে এই কাজটিকে নিজের স্বপ্নের কাজ হিসেবেই উল্লেখ করে এসেছেন শুভ্রজিৎ। কার্যত তাঁর স্বপ্ন সফল হওয়ার সময় এটাই। 

ইতিমধ্যেই ছবির অন্যান্য চরিত্রদের লুক সেট হয়ে গেলেও এখনও প্রকাশ্যে আসেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির লুক। অনেকেই মনে করছেন, সেখানে বিশেষ চমক থাকবে। 

আরও পড়ুন: Republic Day 2024: IPS মনোজ শর্মাকে বিশেষ সম্মান প্রজাতন্ত্র দিবসে ! কোন কাজের স্বীকৃতি পাবেন 12th fail হিরো ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget