এক্সপ্লোর

Dharmendra Health Update : ধর্মেন্দ্র স্থিতিশীল, সেরে উঠছেন, মৃত্যুর খবর উড়িয়ে পোস্ট কন্যা এষার

Esha Deol post: বর্ষীয়াণ অভিনেতা সেরে উঠছেন। এই সময় পারিবারিক গোপনীয়তাকে সম্মান দিতে অনুরোধ করলেন এষা।  

 

তিনি স্থিতিশীল আছেন। সেরে উঠছেন। মৃত্যুর খবর উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ধর্মেন্দ্র কন্যা এষা দেওল। লিখলেন, ভুল তথ্য ছড়িয়েছে, তাঁর বাবা আর নেই বলে। কিন্তু সেই খবর ভুল। বর্ষীয়াণ অভিনেতা সেরে উঠছেন। এই সময় পারিবারিক গোপনীয়তাকে সম্মান দিতে অনুরোধ করলেন এষা।  

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেই খবর উড়িয়ে পোস্ট করেছেন স্ত্রী হেমা মালিনীও। তিনি লেখেন, 'অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।' 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে ,প্রবীণ অভিনেতাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। যদিও তার পরিবার এখনও তার অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ধর্মেন্দ্র বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেব পাহলাজানির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার থেকেই ধর্মেন্দ্রকে নিয়ে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। তখনই সানি দেওল জানান, ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন। সানি দেওল টিমের তরফেও সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, প্রবীণ অভিনেতা সুস্থ আছেন এবং অনুরাগীদের অনুরোধ করা হয়, তাঁরা যেন ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ান। বিবৃতিতে বলা হয়, " ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন এবং তিনি পর্যবেক্ষণে আছেন। পরবর্তী আপডেট জানা গেলে শেয়ার করা হবে। দয়া করে তাঁর স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব ছড়াবেন না। সকলকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার এবং পরিবারের গোপনীয়তার অধিকারকে সম্মান করার জন্য অনুরোধ করা হচ্ছে। " এখন অভিনেতার স্ত্রী ও মেয়েও একই কথা জানালেন।

( সংবাদ সংস্থার সূত্র ধরে, ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশিত হয় এবিপি লাইভ বাংলাতেও। এই ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী )

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget