এক্সপ্লোর

‘দঙ্গল’-এ কুস্তিগীরের শরীর পেতে স্টেরয়েড ব্যবহার করেছেন আমির? তাই বলছেন এই ফিটনেস কোচ

মুম্বই: একবার স্থূলকায়, একবার মেদবর্জিত। ‘দঙ্গল’-এ আমির খানের এই দুরকম চেহারার ভিডিওর বাস্তবতা নিয়ে উঠেছে প্রশ্ন। ফিটনেস বিশেষজ্ঞরা সন্দিহান, সত্যিই কি নিজের পরিশ্রমে এভাবে স্থূলকায় থেকে পেশীবহুল হয়ে ওঠা সম্ভব? তাঁদের প্রশ্ন, পেশাদার কুস্তিগীরের নিখুঁত চেহারা পেতে আমির স্টেরয়েড ব্যবহার করেছেন কিনা। বিভিন্ন চরিত্রে প্রাণ প্রতিষ্ঠার জন্য আমির খান যে কঠোর পরিশ্রম করেন, তা সকলেরই জানা। তাঁর নামই হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। বছরের শেষে মুক্তি পাচ্ছে তাঁর নয়া ছবি ‘দঙ্গল’। তিনি রয়েছেন মহিলা কুস্তিগীর গীতা ও ববিতা ফোগতের বাবার ভূমিকায়। নিজের ছবি প্রমোশনে সব সময় নতুন কিছু করে থাকেন আমির। ‘দঙ্গল’ উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, কীভাবে কুস্তিগীরের চেহারা অর্জন করেছেন তিনি। যেভাবে তিনি আখড়ার কুস্তিগীরের স্থূলকায় চেহারা থেকে পেশাদার কুস্তিগীরের পেশীবহুল, মেদবর্জিত চেহারা অর্জন করেছেন, তা অনেককে নতুন ফিটনেস গোল দিয়েছে। কিন্তু সত্যিই কি এভাবে স্থূলকায় থেকে মেদবর্জিত হওয়া সম্ভব? তাও এত কম সময়ে? সবথেকে গুরুত্বপূর্ণ হল, এভাবে শরীরে অস্বাভাবিক পরিবর্তন আনা কি স্বাস্থ্যকর? ফিটনেস কোন রণবীর এলাহাবাদিয়া মনে করছেন, স্রেফ নির্দিষ্ট ডায়েট আর নিয়মিত শরীরচর্চার ফলে এত দ্রুত এমন শারীরিক পরিবর্তন আনা সম্ভব নয়। তাহলে কি স্টেরয়েড ব্যবহার করেছেন আমির? সত্যিই যদি তাই হয়, তবে ফিটনেস গোলের জন্য তাঁকে আদর্শ করা যুবসমাজের পক্ষে কোনওভাবেই স্বাস্থ্যকর হবে না।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget