এক্সপ্লোর

পাকিস্তানে ভেঙে পড়ল দিলীপকুমারের পৈতৃক ভিটে

পেশওয়ার:  বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপকুমারের পাকিস্তানে শতক পুরনো পৈতৃক ভিটেটি ভেঙে পড়ল। জানা গিয়েছে, বহুদিন ধরেই ওই বাড়িটির অবস্থা ভাল ছিল না। সূত্রের খবর, বাড়িটি ভেঙে পড়লেও, দিলীপকুমারের ভক্তদের আশাহত হতে হবে না। কারণ, শীঘ্রই সেখানে বাড়িটির একটি প্রতিরূপ স্থাপন করা হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া জেলার মোহল্লা খুদা দাদ এলাকায় ঐতিহাসিক কিস্সা খওয়ানি বাজারে ছিল অভিনেতার পৈতৃক ভিটেটি। এখন সেখানে দাঁড়িয়ে রয়েছে শুধু বাড়িটির সামনের অংশ এবং ঢোকার মূল ফটকটি। এই বাড়িটির রক্ষণাবেক্ষণের বিষয়ে খাইবার পাখতুনখাওয়া সরকার চিরকালই উদাসীন ছিল। সেই জন্যে সরকারের সমালোচনাতেও সরব হয়েছেন শহরের বিশিষ্টজনেরা। ২০১৪ সালে এই বাড়িটিকে জাতীয় ঐতিহ্য হিসেবেও আখ্যা দিয়েছিল প্রত্নতত্ত্ব বিভাগ। কালচারাল হেরিটেজ কাউন্সিলের সাধারণ সম্পাদক শাকিল ওয়াহিদুল্লা জানিয়েছেন, এই বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্যে মোট ছটি আবেদনপত্র সরকারের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু কোনও পদক্ষেপই গ্রহণ করা হয়নি সরকারের তরফে। দিলীপ-পত্নী সাইরা বানুকেও এই বিষয়ে জানানো হয়েছে। জানা গিয়েছে তিনি এই বাড়ি ভেঙে পড়ার খবরে খুবই মর্মাহত। তবে প্রত্নতত্ত্ব বিভাগ এবং জাদুঘরের ডিরেক্টর আব্দুল সামাদ জানিয়েছেন, বাড়িটি ভেঙে পড়ে একদিকে ভালই হয়েছে, কারণ ওই ভিটেটি আর কোনওভাবেই সারানো যেত না। সম্পূর্ণ ভেঙেই তবে সেটা ফের তৈরি সম্ভব। প্রসঙ্গত, এই বাড়ি নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে একটি আইনি ঝামেলা চলছিল, কারণ বাড়িটি এইমুহূর্তে অন্য একজনের মালিকানায় ছিল। তবে নতুন আইন মেনে এই কাজটি করতে কোনও অসুবিধা হবে না প্রত্নতত্ত্ব বিভাগের। দিলীপকুমার ছাড়াও পাকিস্তানের পেশওয়ারে পৈতৃক বাড়ি রয়েছে অভিনেতা শাহরুখ খান, প্রয়াত অভিনেতা বিনোদ খন্না এবং কপূর পরিবারের। ১৯২২ সালে মোহল্লা খুদ দাদ-এ জন্মে ছিলেন দিলীপকুমার। তারপর কৈশোর বয়সে তিনি মুম্বই চলে আসেন অভিনেতা হওয়ার জন্যে।

সেরা শিরোনাম

Prabhat Roy: গান করতে গিয়ে আবেগপ্রবণ কবীর সুমন, কেমন হল প্রভাত রায়ের নতুন ছবির রেকর্ডিং? জানাচ্ছেন একতা
গান করতে গিয়ে আবেগপ্রবণ কবীর সুমন, কেমন হল প্রভাত রায়ের নতুন ছবির রেকর্ডিং? জানাচ্ছেন একতা
Anupam Roy: প্রকাশ্যে অনুপম-পুত্রের প্রথম ছবি, নিজেই শেয়ার করেন নিলেন নতুন মা প্রশ্মিতা
প্রকাশ্যে অনুপম-পুত্রের প্রথম ছবি, নিজেই শেয়ার করেন নিলেন নতুন মা প্রশ্মিতা
Dev: স্বামীর ডেথ সার্টিফিকেট মেলেনি, ধার চোকাতে হিমশিম কৃষক পরিবার! সুদীপ্তার ডাকে পাশে থাকার আশ্বাস দেবের
স্বামীর ডেথ সার্টিফিকেট মেলেনি, ধার চোকাতে হিমশিম কৃষক পরিবার! সুদীপ্তার ডাকে পাশে থাকার আশ্বাস দেবের
Aasha Singh Jaiswal: প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget