এক্সপ্লোর

The Vaccine War: বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির কাস্টে যোগ দিলেন রাইমা সেন

Raima Sen In The Vaccine War: ছবির নাম ঘোষণা হওয়ার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ছবির বিষয় আরও কথোপকথনের উদ্রেক করে। 

নয়াদিল্লি: বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) বিতর্কের সৃষ্টি করেছিল মুক্তির পরই। সেই বিতর্কের রেশও ছিল দীর্ঘস্থায়ী। তারপর অবশ্য পরিচালক তাঁর নতুন কাজের ঘোষণা করেছেন। এবার বিবেক অগ্নিহোত্রী নিজের আগামী ছবি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' (The Vaccine War) নিয়ে করলেন নতুন ঘোষণা। জানালেন নতুন কাস্ট সদস্যের নামও। 

'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির কাস্টে যোগ দিলেন কে?

বুধবার নিজের আগামী ছবি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' নিয়ে নতুন ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী। পরিচালক জানান তাঁর নতুন ছবিতে দেখা যাবে রাইমা সেনকে (Raima Sen)। ইতিমধ্যেই ঘোষণা হয়েছিল নানা পটেকর (Nana Patekar), অনুপম খের (Anupam Kher), সপ্তমী গওদার (Sapthami Gowda) নাম। 

ছবির নাম ঘোষণা হওয়ার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ছবির বিষয় আরও কথোপকথনের উদ্রেক করে। 

প্রসঙ্গত, এদিন সোশ্যাল মিডিয়ায় রাইমা সেনের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে পরিচালক তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। সম্প্রতি কলকাতা সফরে এসে রাইমার সঙ্গে সাক্ষাৎ সারেন বিবেক অগ্নিহোত্রী। ভিডিওতেই তিনি জানান যে রাইমা সেনকে তিনি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবিতে কাস্ট করেছেন। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি, জানান ভিডিওয়। 

এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরিচালক লেখেন, 'দেখুন, 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির কাস্টে কে যোগদান করলেন!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri)

আরও পড়ুন: Glowing Skin: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির নাম ঘোষণা করেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গে লেখেন, 'ঘোষণা: আপনাদের জন্য নিয়ে আসছি 'দ্য ভ্যাকসিন ওয়ার'। একটা অবিশ্বাস্য ও সত্যি যুদ্ধের গল্পে যা অনেকে জানেই না যে, ভারত লড়াই করেছিল। আর বিজ্ঞান, সাহসীকতা ও মহান ভারতীয় মূল্যবোধ দিয়ে যে যুদ্ধে জিতেওছিল'।

সিনেমা মুক্তির দিনও ঘোষণা করেন সেদিনই বিবেক। জানান, ২০২৩ সালের স্বাধীনতা দিবসে (১৫ অগাস্ট ২০২৩) সিনেমাটি মুক্তি পাবে। মোট ১১টি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বিবেকের আবেদন, 'আমাদের শুভেচ্ছা জানান'।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget