এক্সপ্লোর

Ditipriya Roy: প্রথমবার ইডেনে খেলা দেখতে গিয়ে KKR-এর হার, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন দিতিপ্রিয়া!

Ditipriya Roy News: এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়া শুভেচ্ছা জানিয়েছেন এই ছবির জন্য। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি

কলকাতা: 'এই শহর জানে আমার প্রথম সবকিছু...' কলকাতাকে নিয়ে লেখা এই গান যেন এই শহরবাসীর মনে-জীবনে অক্ষরে অক্ষরে সত্যি। সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)। আর সেই ছবির প্রচারপর্বে অংশ নিয়েই অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) গল্প শোনালেন এই শহরের সঙ্গে জড়িয়ে থাকা সব স্মৃতির।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দিতিপ্রিয়া বলেছেন তাঁর প্রথমবার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতার কথা। সেখানে অভিনেত্রী বলছেন, 'আমার খুব প্রিয় বন্ধু বিক্রম আমায় নমিনেট করেছে প্রথম ইডেন গার্ডেন্সে খেলা দেখার অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। প্রথম সবকিছু সবসময়েই ভীষণ বিশেষ। আমি প্রথম ইডেনে খেলা দেখতে যাই ২০০৮ বা ২০০৯ সালে। আইপিএলের শুরুর দিকে। বাবা মায়ের সঙ্গে। ম্যাচটা ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাবা-মায়ের সঙ্গে প্রথমবার খেলা দেখতে যাচ্ছি.. দুর্দান্ত অভিজ্ঞতা। আনন্দে, উত্তেজনায় বিহ্বল ছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্যবশত, কলকাতা সেই ম্যাচটা হেরে যায়। আর আমি তারপর গোটা রাস্তাটা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। বাবা-মা আমার কান্না থামানোর জন্য প্রচুর জিনিস কিনে দিয়েছিল এটা ওটা কিন্তু আমার কান্না থামছিলোই না।'

এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়া শুভেচ্ছা জানিয়েছেন এই ছবির জন্য। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। বিক্রম ও শোলাঙ্কি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ, অনামিকা চক্রবর্তী ও অন্যান্যরা। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার।

ট্রেলার জুড়ে যে চিত্র ফুটে উঠল, সেখানে অভিনয় ও সম্পর্কের পাশাপাশি দুচোখ ভরে দেখাই যায় কলকাতাকে। আইকনিক জায়গা থেকে শুরু করে নাম না জানা সব অলিগলি.. 'শহরের উষ্ণতম দিনে' জুড়ে শুধুই কলকাতা আর কলকাতা। তবে শুধু প্রেমের সম্পর্ক নয়, ধরা পড়ল বন্ধুত্বের গল্পও। সম্পর্ক আর বন্ধুত্বের মিশেলে তিলোত্তমা কতটা মন কাড়তে পারল, সেই উত্তর দেবে বক্সঅফিস।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

 

আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget