এক্সপ্লোর

Do you know: মেয়ে সুহানার জন্য অভিনয়ের ওপর বই লিখেছিলেন কিং খান, জানতেন কি?

Shah Rukh Khan: সম্প্রতি ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও। সেখানে শোনা যাচ্ছে নিজের বই লেখার কথা জানাচ্ছেন কিং খান। যে বই বিশেষ করে নিজের মেয়ের জন্য লিখতে চেয়েছিলেন তিনি। 

নয়াদিল্লি: তিনি লক্ষ লক্ষ দর্শকের মনের রাজা, তিনি বলিউডের বেতাজ বাদশাহ্ (Bollywood Badshah), কিন্তু এই সবকিছুর পাশাপাশি তিনি একজন বাবাও বটে। শাহরুখ খান (Shah Rukh Khan)। তিন সন্তানের বাবা। বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan), মেয়ে সুহানা খান (Suhana Khan) এবং ছোট ছেলে আব্রাম (AbRam)। খুদে আব্রাম ছাড়া বড় দুইজনই নিজেদের কর্মজীবনে পা রাখতে প্রস্তুত। আরিয়ান পরিচালনায় মন দিলেও অভিনয়ে (acting) পা রাখতে চলেছেন সুহানা। মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ছবি 'দ্য আর্চিস'। কিন্তু জানেন কি, মেয়ের কর্মজীবন যাতে মসৃণ হয়, তাই নিজের অভিজ্ঞতা একত্রিত করে একটি বই লিখতে চেয়েছিলেন কিং খান?

মেয়ের জন্য বই লেখার ভাবনা শাহরুখের

সম্প্রতি ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও। সেখানে শোনা যাচ্ছে নিজের বই লেখার কথা জানাচ্ছেন কিং খান। যে বই বিশেষ করে নিজের মেয়ের জন্য লিখতে চেয়েছিলেন তিনি। 

অভিনয় নিয়ে একটি বই লেখার ইচ্ছা ছিল শাহরুখের। বইটি মেয়ে সুহানার জন্যই লিখতে চেয়েছিলেন তিনি। যাতে ঠাঁই পেত তাঁর ব্যক্তিগত সমস্ত অভিজ্ঞতার কথা এবং যা পড়ে নিজের লক্ষ্যে স্থিরভাবে এগিয়ে যেতে সুবিধা হত সুহানার। ভাইরাল ভিডিওয় শোনা যায় সেই কথাই। 

ওই ভিডিওয় শোনা যায় যে শাহরুখ খান চান যে তাঁর মেয়ে অভিনয় দুনিয়ায় পা রাখুক। সেই আবহেই তিনি জানান যে মেয়ের জন্য বই লিখবেন কিং খান। তিনি এও জানান যে বইটি একমাত্র সুহানার জন্যই হবে, আর় কারও জন্য নয়। বইয়ের নামও জানান তিনি, 'টু সুহানা, অন অ্যাক্টিং, ফ্রম পাপা'। 

গত বছর ডিসেম্বর মাসে সুহানা একটি জার্নালের অংশ পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। আর সঙ্গে সঙ্গে তা নজর কাড়ে অনুরাগীদের। শাহরুখ খানের উল্লেখ করা ওই বইয়েরই ঝলক ছিল সেটি। জার্নাল কভারের ভিতরে লেখা শুরু হয় এভাবে, 'এই জার্নাল সুহানা খানের। বাবার থেকে।' অপর পৃষ্ঠায় লেখা ছিল, 'অভিনয়ের ওপর'। তাঁর সেই পোস্টে মন্তব্য করেন বাবা শাহরুখ খানও। তিনি লেখেন, 'অভিনয়ের ব্যাপারে আমি যা কিছু জানি না তা সবটাই এখানে আমি একত্রিত করেছি তোমার শেখার জন্য আর আমাকে শেখানোর জন্য।'

আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

প্রসঙ্গত, জোয়া আখতারের মিউজিক্যাল ছবি 'দ্য আর্চিস' মুক্তির অপেক্ষায়। এই ছবিতে সুহানা খানের সঙ্গে দেখা যাবে অগস্ত্যা নন্দা, বেদাঙ্গ রাইনা, মিহির আহুজা, খুশি কপূরকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget