এক্সপ্লোর

Don 3 First Look: আরও জমকালো, অনেক বেশি ধারাল, প্রকাশ্যে ডন-৩ ছবির ফার্স্টলুক, জমিয়ে দিলেন রণবীর

Ranveer Singh:'ডন-৩' ছবিকে ঘিরে উৎসাহে খামতি নেই। তাতে এবার বাড়তি মাত্রা যোগ করল ছবির প্রথম লুক।

মুম্বই: শাহরুখ খান নেই জেনে নাক সিঁটকেছিলেন অনেকেই। কিন্তু 'ডন-৩' ছবিকে ঘিরে উৎসাহে খামতি নেই। তাতে এবার বাড়তি মাত্রা যোগ করল ছবির প্রথম লুক। জনপ্রিয় চরিত্রটিতে এবার অভিনয় করছেন রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁকে নিয়েই সামনে এল ছবির ফার্স্ট লুক, যা আগের থেকে আরও বেশি আধুনিক এবং ঝাঁ চকচকে। মন জিতল ছবির সংলাপও। (Don 3 First Look)

বুধবার 'ডন-৩' ছবির প্রথম লুক সামনে আনা হয়। তাতে দেখা যায়, নির্জনতা এবং অন্ধকারে মোড়া বহুতল। পিছন ঘুরে বসে রয়েছেন একজন। কাচের ওপারে ঝাঁ চকচকে শহরের দিকে নজর তাঁর। ব্যাকগ্রাউন্ডে ভারী কণ্ঠে শোনা যাচ্ছে স্বগতোক্তি। আর ধীরে ধীরে আবছায়া চেহারার দিকে এগোচ্ছে ক্যামেরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Excel Entertainment (@excelmovies)

তবে গোড়াতেই রণবীরের চেহারা প্রকাশ করেননি পরিচালক-প্রযোজক। রহস্য জিইয়ে রেখে, মেঝের এক কোণে টিমটিম করে সিগারেটের লাইটার জ্বলতে দেখিয়েছেন। আবছায়া চেহারার মানুষটির কালো চশমার কাচে ফুটে ওঠে সামনে দিয়ে বেরিয়ে যাওয়া গুলিও। এর পর মেঝেতে পা ঠেকিয়ে জ্বলন্ত লাইটার হাতে তুলে নেন তিনি। ঠোঁটের কোণে ঝোলানো সিগারেট ধরাব। এর পর মুহূর্তের অন্ধকার, তার পরই সিগারেটের ধোঁয়া হাওয়া ওড়ানো রণবীরের মুখ সামনে আসে।

আরও পড়ুন: Siddique Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সলমনের 'বডিগার্ড' ছবির পরিচালক সিদ্দিকি

ছবির সংলাপেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডনের চরিত্রে রণবীরের পরিচয় করানোর ক্ষেত্রে স্বগতোক্তির ব্যবহার করেছেন পরিচালক-প্রযোজক। তাতে রণবীরের কণ্ঠ কানে আসে। তাঁকে বলতে শোনা যায়, "সিংহের ঘুম কখন ভাঙবে, জানতে চাইছেন সকলে। ওঁদের বলে দাও, আবার জেগে উঠেছি আমি। ফের সামনে এসে হাজির হব। আমার শক্তি কত, সাহস কত, আবার দেখাতে আসব। মৃত্যুর সঙ্গে খেলে বেড়ানোই জীবন আমার। জিতে যাওয়াই পেশা। তুমি আমার নাম জানো। এগারোটি মুলুকের পুলিশ আমাকে খুঁজছে। কিন্তু কে-ি বা ধরতে পেরেছে। আমিই ডন।"

'ডন-৩' ছবির হাত ধরে ফের পরিচালনায় ফিরছেন ফারহান আখতার। ছবিটি প্রযোজনা করছেন রিতেশ সিধওয়ানি। এর আগের দুই প্রিক্যুয়েলে শাহরুখ খান মুখ্য চরিত্রে অভিনয় করেন। এবার তাঁর জায়গায় রয়েছেন রণবীর। শাহরুখ না থাকায় প্রথমে আহত হয়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু ছবির প্রথম লুক দেখে রণবীর পাশ করে যাবেন বলে মনে করছেন প্রশংসকরা। 

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget