এক্সপ্লোর

Siddique Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সলমনের 'বডিগার্ড' ছবির পরিচালক সিদ্দিকি

Director Death: সোমবার, ৭ অগাস্ট, দুপুর ৩টে নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালক সিদ্দিকিকে। সঙ্কটজনক অবস্থায় ছিলেন তিনি।

নয়াদিল্লি: বিনোদন জগতে আবারও শোকের ছায়া। আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক শিল্পী। মালয়লম ছবির জনপ্রিয় পরিচালক সিদ্দিকি (Director Siddique Passes Away) ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। ৭ অগাস্ট সোমবার, হৃদরোগে (cardiac arrest) আক্রান্ত হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩।

প্রয়াত পরিচালক সিদ্দিকি

সোমবার, ৭ অগাস্ট, দুপুর ৩টে নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালক সিদ্দিকিকে। সঙ্কটজনক অবস্থায় ছিলেন তিনি। হাসপাতালেই ৮ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

সোমবার চিকিৎসার জন্য পরিচালককে কোচির অমৃতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে তাঁর নিউমোনিয়া ও লিভার সংক্রান্ত রোগের চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাঁকে এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO) মেশিনের সাপোর্টে রাখা হয়। সিদ্দিকির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। ৮ অগাস্ট তাঁর স্বাস্থ্যের অবস্থা দেখে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ডাক্তারদের। 

প্রসঙ্গত, সিদ্দিকি মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম। এছাড়া তিনি হিন্দিতে সলমন খানের অত্যন্ত জনপ্রিয় ছবি 'বডিগার্ড'ও পরিচালনা করেছিলেন। ১৯৮৯ সালে তাঁর মালয়লম ছবি 'রামজি রাও স্পিকিং' তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। তাঁর সর্বশেষ কাজ ছিল 'বিগ ব্রাদার'। 

পরিচালকের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রখ্যাত অভিনেতা দুলকর সলমন। শোক প্রকাশ করেন অতুল অগ্নিহোত্রীও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

প্রসঙ্গত, সোমবারই খবর মেলে কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর (Vijay Raghavendra) স্ত্রী স্পন্দনা রাঘবেন্দ্র (Spandana Raghavendra Death)-এর মৃত্যুর। ব্যাঙ্ককে পরিবারের সঙ্গে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর স্ত্রীয়ের। সূত্রের খবর, তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেই সময়েই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে তাঁর এবং বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি। 

আরও পড়ুন: Oppenheimer: 'ওপেনাইমার' ছবিতে বাড়তি আর কোনও দৃশ্য নেই, বলছেন কিলিয়ান মার্ফি

এছাড়া, ২৯ অক্টোবর, ২০২১ সালে, হৃদরোগে আক্রান্ত হয়েই আকস্মিক মৃত্যুর খবর মেলে কন্নড় তারকা পুণীত রাজকুমারের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। সকালের দিকে বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু করে দেওয়া হয় চিকিৎসাও। কিন্তু সবরকমের চেষ্টা ব্যর্থ করেই জীবনযুদ্ধের লড়াই থামে অভিনেতার। তাঁর মৃত্যুতে দুঃখে ভেঙে পড়ে গোটা ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীরাও। ফের একই ধরনের ঘটনায় চিন্তা বাড়ছে সকলেরই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget