এক্সপ্লোর

মুম্বইয়ের রাস্তায় ইলিয়ানার পিছু ধাওয়া ছয় তরুণের, টুইটারে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী

মুম্বই:  অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, এইমুহূর্তে বলিউডে অসাধারণ সময় কাটাচ্ছেন। 'মুবারাকন' হিট। ব্যস্ত রয়েছেন 'বাদশাহ'-র প্রচারে। অল্প কয়েকদিনের মধ্যেই পর্দায় আসছে এই ছবি। তবে গ্ল্যামার দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠতে থাকা ইলিয়ানাকে সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় হেনস্থার শিকার হতে হল তাঁর ভক্তদের হাতে। এই ঘটনায় তিনি এইমুহূর্তে পুলিশে কোনও অভিযোগ না জানালেও, টুইটারে রাগে ফেটে পড়েছেন ক্ষুব্ধ অভিনেত্রী। টুইটারে রবিবার ইলিয়ানা লেখেন,   প্রসঙ্গত, দিন কয়েক আগে মুম্বইয়ে এক ফ্যাশন শোয়ে যোগ দিতে যাচ্ছিলেন ইলিয়ানা। সেখানে যাওয়ার পথে ট্র্যাফিকে আটকে যায় তাঁর গাড়ি। আচমকাই ছজন তরুণের একটি দল তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির জানলায় ধাক্কা দেয়, এমনকি গাড়ির বনেটের ওপর উঠে বসে পড়ে। এই কাণ্ড করার সময়, ক্রমাগত তারা হেসে চলে বলেও অভিযোগ করেছে অভিনেত্রী। এরপর ট্র্যাফিক সিগনাল সবুজ হয়ে গেলও, বেশ অনেকটা পথ তারা ইলিয়ানার পিছু ধাওয়াও করে। সেই সময় গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে কিছু বলাটা অভিনেত্রীর জন্যে নিরাপদ ছিল না। কারণ, তিনি সেই সময় গাড়িতে একলা ছিলেন, কোনও দেহরক্ষী ছিল না। এর আগে ১৬ বছর বয়সে ইভ-টিজারদের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু এই বয়সে পৌঁছে এবং এই পর্যায়ে এসে, এধরনের ঘটনা তাঁর সঙ্গে ঘটতে পারে তিনি ভাবতেও পারেননি। তবে এইমুহূর্তে অন্যভাবে ছেলেগুলোর বিরুদ্ধে অভিনেত্রী ব্যবস্থা নিতে পারলেও, তিনি আপাতত পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। টুইটারে সকলকে জানিয়ে হয়তো সকলকে সতর্ক হওয়ার বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী। কারণে, এইধরনের অভব্যতাকে কখনওই ভক্তদের পাগলামি বলা চলে না বলেও, টুইটারে মন্তব্য ইলিয়ানার। এর আগে বিদ্যা বালনও একবার ভক্তর অসভ্য আচরণের শিকার হয়েছিলেন। সেলফি তোলার সময়, বিদ্যার এক ভক্ত তাঁর কোমর জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। সেসময় বিদ্যাও চুপ থাকেননি, প্রতিবাদ করেছিলেন।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget