এক্সপ্লোর

Dream Girl 2: আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবিতে বিশেষ চরিত্রে সলমন খান

Dream Girl 2: আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি 'ড্রিম গার্ল ২' নিয়ে প্রকাশ্য়ে নতুন তথ্য়।

কলকাতা: আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি 'ড্রিম গার্ল ২' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। এরই মধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউডসূত্রে খবর অনুযায়ী, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজান সলমন খানকে। তবে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে তা এখনও প্রকাশ্য়ে আসেনি।

প্রসঙ্গত,আয়ুষ্মান খুরানার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডে, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহর মত অভিনেতাদের। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ৭ জুলাই পর্দা কাঁপাতে আসছেন আয়ুষ্মান খুরানা।

আরও পড়ুন...

আরও একবার শাহরুখের জন্য় গান গাইবেন অরিজিৎ সিংহ! কোন ছবি?

আয়ুষ্মান খুরানার অনুরাগীরা এখন থেকেই বুক করে নিতে পারেন ৭ জুলাই। ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে ছবির খুনসুটি ভরা প্রথম টিজার। মূলত ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হল এই ভিডিওর মাধ্যমে। মুখ না দেখালেও যাঁরা 'ড্রিম গার্ল' দেখেছেন, তাঁদের বুঝতে অসুবিধা হবে না যে ভিডিওয় স্বয়ং আয়ুষ্মানই রয়েছেন। তবে আগের ছবির মতো শুধু কণ্ঠ দিয়েই নয়, এবার তাঁকে মহিলা বেশেও দেখা যাবে। প্রত্যেকবারের মতো এবারেও তাঁর চরিত্র দিয়ে দর্শকদের তাজ্জব করে দেবেন আয়ুষ্মান, সেই আশা করাই যায়। 

আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে ছাড়াও ছবিতে দেখা যাবে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহ। রাজ শান্ডিল্য পরিচালিত এই ছবির প্রযোজক একতা আর. কপূর। নির্মাতাদের প্রতিশ্রুতি প্রথম ভাগের থেকেও বেশি হাসির ও মনোরঞ্জক হবে দ্বিতীয় ভাগ। প্রসঙ্গত, ছবির প্রথম ভাগে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে। 

২০১২ সুজিত সরকারের ছবি 'ভিকি ডোনার'- এর মাধ্য়মে প্রথমবার লাইমলাইটে আসেন আয়ুষ্মান ।তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে নৌটাংকি শালা, বেয়াকুফিয়া, দম লাগাকে হাসো, মেরি পেয়ারি বিন্দু, বরেলি কি বরফি,শুভ মঙ্গল সাবধান,অন্ধধুন,আর্টিকেল ১৫,ড্রিম গার্ল,বালা-এর মতো একাধিক হিট ছবি।'অন্ধধুন' ছবির জন্য় ২০১৯ সালে জাতীয় পুরস্কার পান অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয় এই বিটাউন তারকা।

তবে এই ছবি দর্শকের কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

সেরা শিরোনাম

Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget