এক্সপ্লোর

Celebs Surrogacy Plan: বলিউডের কোন কোন তারকার জীবনে সন্তান এসেছে সারোগেসি ও IVF-র মাধ্যমে?

বলিউডে সারোগেসি কিংবা IVF-র মাধ্যমে মা হওয়ার ঘটনা প্রথমবার নয়। এর আগেও অনেক অভিনেত্রী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। বলিউডের কোন কোন অভিনেত্রীর কোল আলো করে সন্তান এসেছে সারোগেসি কিংবা IVF-র মাধ্যমে

মুম্বই : ২০০১-এ মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় ছবি 'চোরি চোরি চুপকে চুপকে' (Chori Chori Chupke Chupke)। ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) এবং প্রীতি জিন্টা (Preity Zinta)। এই ছবিতে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি। আর এটা ২০২১। কুড়ি বছর পর সারোগেসির মাধ্যমেই মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যমজ সন্তানের জন্ম হয়েছে তাঁর। তিনি এবং তাঁর স্বামী জিন গুডএনাফ জানিয়েছেন যে, তাঁদের সংসারে সারোগেসির (Surrogacy) মাধ্যমে যমজ সন্তান এসেছে। পাশাপাশি সারোগেটকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।

বলিউডে সারোগেসি কিংবা IVF-র মাধ্যমে মা হওয়ার ঘটনা প্রথমবার নয়। এর আগেও অনেক অভিনেত্রী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক বলিউডের কোন কোন অভিনেত্রীর কোল আলো করে সন্তান এসেছে সারোগেসি কিংবা IVF-র মাধ্যমে-

১. শাহরুখ খান - গৌরী খান - ২০১৩ সালে সারোগেসির মাধ্যমেই শাহরুখ খান এবং গৌরী খানের সংসারে আসে তাঁদের ছোট ছেলে আব্রাম।

২. শিল্পা শেট্টি - প্রথম সন্তান ভিয়ানের জন্মের বেশ কিছু বছর পর দ্বিতীয়বার মা হন শিল্পা শেট্টি। ২০২০ সালে জন্ম হয় তাঁর কন্যা শমিশার। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় তার।

৩. সোহেল খান - প্রথম সন্তানের জন্মের ১০ বছর পর সোহেল খান এবং তাঁর স্ত্রী সীমা খান সিদ্ধান্ত নেন যে তাঁরা ফেল সন্তান নেবেন। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় তা সম্ভব ছিল না সেই সময়। তাই তাঁদের সাহায্য নিতে হয় IVF মাধ্যমের। বিয়ের ১৩ বছর পর তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয় IVF পদ্ধতির মাধ্যমে।

আরও পড়ুন - Vicky-Katrina's Sangeet Plan: ভিকি-ক্যাটরিনার সঙ্গীতে পারফর্ম করবেন বলিউডের এই 'লভবার্ডস'?

৪. আমির খান - কিরণ রাও - বলিউড অভিনেতা আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও মা হন IVF পদ্ধতিতেই। 

৫. ফারহা খান - অনেক বেশি বয়সে মা হয়েছেন বলিউডের ডনপ্রিয় কোরিওগ্রাফার এবং ছবি পরিচালক ফারহা খান। ৪৩ বছর বয়সে IVF পদ্ধতির মাধ্যমে জন্ম হয় তাঁর সন্তানদের। IVF পদ্ধতি যে তাঁর জীবনে আশীর্বাদ, তা জানাতেও ভোলেননি। এমনকি যে সমস্ত দম্পতির কনসিভ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাঁদেরকেও IVF পদ্ধতিতে সন্তান নেওয়ার পরামর্শ দেন তিনি।

৬. কর্ণ জোহর - যমজ সন্তানের বাবা বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় তাঁর যমজ সন্তান যশ এবং রুহির।

৭. তুষার কপূর - কর্ণ জোহরের মতো সিঙ্গল ফাদার তুষার কপূরও। অবিবাহিত তুষার পিতৃত্বের স্বাদ পেয়েছেন সারোগেসির মাধ্যমেই।

৮. একতা কপূর - তুষার কপূরের মতো তাঁর দিদি প্রযোজক একতা কপূরও সিঙ্গল মাদার হয়েছেন সারোগেসির মাধ্যমে। 

৯. সানি লিওনে - প্রথম সন্তানকে দত্তক নেওয়ার পর বলিউড অভিনেত্রী সানি লিওনে ফের যমজ সন্তানের মা হন সারোগেসির মাধ্যমে।

১০. শ্রেয়স তলপড়ে - বিয়ের পর দীর্ঘ ১৪ বছর যখন সন্তান হতে নানা সমস্যা দেখা দিচ্ছিল, তখন অভিনেতা শ্রেয়স তলপড়ে এবং তাঁর স্ত্রী দীপ্তি সারোগেসির মাধ্যমে মা-বাবা হন।

১১. লিজা রে - অভিনেত্রী লিজা রে ২০১৮ সালে যমজ সন্তানের মা হন সারোগেসির মাধ্যমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget