এক্সপ্লোর

Drugs Case: চার বছর পুরনো মাদক মামলায় একাধিক অভিনেতা-অভিনেত্রীকে সমন পাঠাল ইডি

Drugs Case: চার বছর পুরনো মাদক মামলায় একাধিক অভিনেতা-অভিনেত্রীকে সমন পাঠাল ইডি।

ওপি তিওয়ারি, হায়দরাবাদ: চার বছর পুরনো এক মাদক মামলায় বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালককে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। একাধিক তেলেগু তারকা রকুলপ্রীত সিংহ, রাণা ডগ্গুবতী, রবি তেজা, পুরী জগন্নাধকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল। জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী রকুলপ্রীত সিংহকে ৬ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে 'বাহুবলী' অভিনেতা রাণা ডগ্গুবতীকে ডাকা হয়েছে ৮ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর রবি তেজাকে ডাকা হয়েছে। সমন পাঠানো হয়েছে চর্মী কৌর, নভদীপ সহ আরও একাধিক তারকাকে। মোট ১২ জনকে ডেকে পাঠানো হয়েছে। 

মাদক পাচারকারীদের বিরুদ্ধে তেলেঙ্গনা এক্সাইজ অ্যান্ড প্রহিবিশন ডিপার্টমেন্ট ২০১৭ সালের জুলাই মাসে ১২টি মামলা ও ১১টি চার্জশিট দায়ের করেছিল। যদিও এই জনপ্রিয় তারকাদের, যাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাঁদের অভিযুক্ত করা হয়নি। 'প্রমাণ না পাওয়া পর্যন্ত অভিনেতা-অভিনেত্রীদের কেবল সাক্ষী হিসেবে বিবেচনা করা হবে,' এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। 

২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউড উত্তাল হয়েছিল মাদক মামলায়। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী সহ একাধিক অভিনেতাকে জেরার মুখে পড়তে হয়েছিল। সুশান্ত সিংহকে মাদক পাচারের অভিযোগ জেল পর্যন্ত যেতে হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে। থাকতে হয়েছিলেন মাসখানেক। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খানের মতো অভিনেতাদেরও ডাক পড়েছিল নারকোটিক্স ব্যুরো অফ ইন্ডিয়ার অফিসে। চার্জশিট পেশ করার আগে নথিভুক্ত হয়েছিল তাদের বয়ানও। বলিউডের একের পর এক বড় অভিনেতার নাম জড়িয়ে যাওয়ার সেই সময় গোটা বিষয়টি ঘিরে গোটা দেশজুড়ে যথেষ্ট তোলপাড় হয়েছিল।

পরে আবার আর্জুন রামপালের শ্যালকের নাম জড়ায় মাদক মামলায়। গতবছরের মাদক তদন্ত ঘিরে একাধিক অভিনেতাকে তলবের ঘটনার রেশ এখনও সেভাবে ফিকে হওয়ার আগেই ফের একবার শিরোনামে উঠে এল তা। আগামী মাসে যে ১২ জন অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে সরকারি সংস্থার গোয়ান্দাদের প্রশ্নোত্তর পর্বে কোনও নতুন তথ্য কী উঠে আসবে, বা আদৌ উঠে আসবে কি না, আপাতত নজর সেদিকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget