এক্সপ্লোর

Entertainment News: 'জওয়ান' ছবির প্রিভিউ প্রকাশ্যে, বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু, আজকের 'সোশ্যালে সেরা'

Entertainment News Update: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 

'জওয়ান' ছবির প্রিভিউ

বহুদিনের অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের দ্বিতীয় ছবি 'জওয়ান'-এর প্রিভিউ। সোশ্যাল মিডিয়ায় কালকেই ঘোষণা করা হয়েছিল যে ১০ জুলাই, অর্থাৎ আজ সকাল সাড়ে ১০টায় মুক্তি পায় শাহরুখ খান অভিনীত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রিভিউ (Jawan Prevue)। সোশ্যাল মিডিয়ায় সেই প্রিভিউ পোস্ট হতেই শোরগোল, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক মিম, পোস্ট, কমেন্টের বন্যা। শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতির (Vijay Sethupathi) ছবির উদযাপনে সামিল সকলে। 'জওয়ান' ছবির প্রিভিউতে কিং খানকে (Shah Rukh Khan) দেখা গেল মোট চারটি ভিন্ন লুকে। সেখানে তাঁর মুণ্ডিত মস্তক যেমন বিশেষভাবে নজর কেড়েছে। এদিন প্রিভিউ পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'ম্যায় কৌন হুঁ, কৌন নেহি, জাননে কে লিয়ে, রেডি আ?' হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষাতেই প্রকাশ্যে আসে প্রিভিউ। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি, তিনটি ভাষায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

সাত পাকে বাঁধা পড়লেন শ্রুতি-স্বর্ণেন্দু

টলিপাড়ায় আরও এক প্রেম পেল পরিণতি। এতদিন ধরে বোনা গল্প এবার সত্যি হল। বিয়ে করলেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)। এদিন সামাজিক এবং আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ের যাবতীয় খবর গোপনই রেখেছিলেন 'রাঙা বউ' ও পরিচালক। ৯ তারিখ, রবিবার অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের খবর জানান শ্রুতি ও স্বর্ণেন্দু। ফেসবুকে 'রিলেশনশিপ স্টেটাস' করেন আপডেট। তবে নিজেদের কোনও ছবি শেয়ার করেননি তখনও। সোমবার দুপুরের দিকে নিজেদের ছবি শেয়ার করেন অভিনেত্রী। শাড়ি ও পাঞ্জাবীতে রংমিলান্তি, কপালে সিঁদুর, একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে নবদম্পতি। সোশ্যাল মিডিয়া ভরেছে শুভেচ্ছাবার্তায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

আরও পড়ুন: Lets Get Married Trailer: 'ধোনি এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি 'লেটস গেট ম্যারেড'-এর ট্রেলার প্রকাশ্যে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget