এক্সপ্লোর

Entertainment News: সোনু বানালেন ধোসা, পোষ্যের সঙ্গে নুসরতের খুনসুটি, আজকের 'সোশ্যালে সেরা'

Entertainment News Update: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপন ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। তা সে টলিউড হোক বা বলিউড... কেমন করে কাটছে ছুটির দিন, অথবা কোন দিনটায় ডায়েট ভুলে লোভনীয় খাবারে মজছেন তাঁরা, এই সবই তাঁরা ভাগ করে নিতে চান অনুরাগীদের সঙ্গে। তবে কেবল ব্যক্তিগত জীবন নয়, সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁরা শেয়ার করে নেন তাঁদের কেরিয়ার থেকে শুরু করে ছবির খবরও। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এখন বেছে নেওয়া হয় সোশ্যাল মিডিয়াকে। দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের। 

সোনু যখন রাঁধুনি

সোনু সুদ (Sonu Sood) যেন সবসময়েই আলাদা। সাধারণ মানুষের পাশে সবসময় তাঁর দাঁড়ানোর চেষ্টা প্রবল। সম্প্রতি তিনি শ্যুটিং করছিলেন 'রোডিজ ১৯'-শো-টির। আর সেখানেই, হঠাৎ অন্য ভূমিকায় ধরা দিলেন অভিনেতা। হঠাৎ শ্যুটিং সেরে মজলেন, ধোসা আর ছোলে বটুরা বানানোয়। সবসময়েই সমাজে যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করেন সোনু সুদ। আর রোডিজের শ্যুটিং করতে এসে, কালো পোশাকে হঠাৎ তিনি নেমে পড়লেন ধোসা বানানোর কাজে। নিপূণ হাতে ব্যাটার তাওয়ায় ছড়িয়ে হালকা সেঁকে নিলেন, তারপরে তাতে ভরে দিলেন তরকারির পুর। সেই ধোসা ভাঁজ করে তুলে দিলেন তাঁরই সহকর্মী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-র প্লেটে। শুধু এখানেই থামলেন না সোনু, নিজের হাতে ভেজে ফেললেন বটুরাও। কালো পোশাকে নিজের এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সোনু। সঙ্গে লিখেছেন, কেউ যদি ধোসা বা ছোলে বটুরায় আগ্রহী হন, তাহলে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে তিনি হ্যাশট্যাগ যোগ করে নিয়েছেন ছোট ব্যবসায়ীদের সমর্থন করার জন্যই তাঁর এই পদক্ষেপ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

 

নুসরতের আলসে ছুটিযাপন

সদ্যই প্রিয় পোষ্য মারা গিয়েছিল টলিউড অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। আর তারপরে যশ দাশগুপ্ত ও নুসরতের সংসারে এসেছে নতুন এক পোষ্য। তাঁকে নিয়ে এখন আদরে সময় কাটছে তাঁদের। সদ্য সোশ্যাল মিডিয়ায় পোষ্যের সঙ্গে খেলার ঝলক শেয়ার করে নিয়েছেন নুসরত। ছুটির দিনে আলসেমি পোষ্যেরও। নুসরত কখনও শুয়ে পড়ছেন তার গায়ে, কখন আবার তাকে শেখাচ্ছেন অভিবাদন করতে। নুসরতের এই পোষ্যপ্রেমের ভিডিওটি কিন্তু বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

আরও পড়ুন: Bhumi Pednekar Exclusive: '২ অভিনেত্রী কখনও বন্ধু হতে পারে না, একথা ভিত্তিহীন', কলকাতায় এসে বললেন ভূমি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget