এক্সপ্লোর

Albert Kaboo Lepcha: একমাত্র সন্তানকে হারালেন গায়ক অ্যালবার্ট কাবো লেপচা

Tollywood Update: অসুস্থ ছিল একরত্তি এভলিন। ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানে প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও হঠাৎই অবস্থার অবনতি হতে থাকে।

নয়াদিল্লি: একমাত্র সন্তানকে হারালেন বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'সা রে গা মা পা'র (Music Reality Show 'Sa Re Ga Ma Pa') সর্বশেষ সিজনের প্রতিযোগী অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kaboo Lepcha)। গায়কের কন্যা সন্তান, এভলিন (Evelyn), যার বয়স এক বছরও হয়নি, ভর্তি ছিল হাসপাতালে। পরিবার সূত্রে খবর, অসুস্থ অবস্থায় কলকাতারই এক হাসপাতালে ভর্তি ছিল একরত্তি। কিন্তু লড়াই শেষে জয় হল না তার। 

সন্তানহারা গায়ক অ্যালবার্ট কাবো

অসুস্থ ছিল একরত্তি এভলিন। ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানে প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও হঠাৎই অবস্থার অবনতি হতে থাকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই অত্যন্ত দুঃখজনক খবর দেন গায়ক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান অনুরাগীরা। তাঁর সহ প্রতিযোগী থেকে শুরু করে অনুরাগী, সঙ্গীত জগতের অন্যান্য শিল্পী, সকলেই শোকপ্রকাশ করেছেন।                                    

 

অ্যালবার্ট কাবো লেপচা, ওরফে কাবো, 'সা রে গা মা পা' অনুষ্ঠানের সর্বশেষ সিজনের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। অনুষ্ঠানের বিচারকমণ্ডলীতে ছিলেন শান্তনু মৈত্র, রিচা শর্মা, শ্রীকান্ত আচার্যর মতো জনপ্রিয় শিল্পীরা। গুরুজির আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। 

কালিম্পঙের ছেলে অ্যালবার্ট, তাঁর মিষ্টি সুরেলা কণ্ঠ, ভুবন ভোলানো হাসি দিয়ে সহজেই সকলের মন জয় করে নেন। তাঁর স্ত্রী পূজা ছেত্রী (Pooja Chettri) প্রায়ই তাঁদের মেয়ে এভলিনকে নিয়ে 'সা রে গা মা পা'র শ্যুটিং ফ্লোরে আসতেন। অনুষ্ঠানের এক পর্বে বিচারক ও দর্শকের সঙ্গে নিজের পরিবারের পরিচয় করিয়ে দেন কাবো, কীভাবে তাঁকে ছাড়া একাই সংসার টানেন স্ত্রী, জানান সে কথাও। 

আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

অ্যালবার্টের কণ্ঠ, তাঁর প্রতিভা তাঁকে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের অন্যতম প্রতিযোগী করে তোলে। ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠান শেষ হয়। যুগ্ম প্রথম হন পদ্ম পলাশ ও অস্মিতা কর। দ্বিতীয় স্থান অধিকার করেন অ্যালবার্ট কাবো। তৃতীয় স্থান পান সোনিয়া গজমের। এছাড়াও অ্যালবার্ট সেই সিজনের 'ফেসবুক ভিউয়ার্স চয়েস' অ্যাওয়ার্ড জেতেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget