এক্সপ্লোর

Farhan Shibani Wedding: কবে শিবানী ডান্ডেকরের সঙ্গে সম্পর্ক শুরু হয় ফারহান আখতারের?

ফারহান-শিবানীর (Farhan Shibani Wedding) বিয়েতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বলিউড তারকা। কোভিড পরিস্থিতির কারণেই তাঁরা আমন্ত্রিত অতিথির সংখ্যা স্বল্প রেখেছেন বলে জানা যায়।

মুম্বই: আজ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)। দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের (Shibani Dandekar) সঙ্গে নতুন জীবন শুরু করলেন। খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউজে বসেছিল দুই তারকার বিয়ের আসর। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়, পরিবারের সদস্যরা। ফারহান-শিবানীর বিয়েতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বলিউড তারকা। কোভিড পরিস্থিতির কারণেই তাঁরা আমন্ত্রিত অতিথির সংখ্যা স্বল্প রেখেছেন বলে জানা যায়।

সঞ্চালক, গায়িকা এবং অভিনেত্রী শিবানী ডান্ডেকরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ফারহান আখতারের। কবে, কীভাবে দুই তারকার মধ্যে সম্পর্ক তৈরি হল? জানা যাচ্ছে, ২০১৫ সালে এক রিয়েলিটি শোয়ের সঞ্চালক ছিলেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। 'আই ক্যান ডু ইট' নামের সেই রিয়েলিটি শোয়ের সেটেই প্রথমবার দেখা হয় তাঁদের। বিভিন্ন সূত্রে জানা যায়, তখন থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক শুরু হয়। শোয়ের সময় থেকেই একে অপরকে ডেট করতে শুরু করেন ফারহান-শিবানী। রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিয়েতে তাঁদের প্রথমবার একসঙ্গে দেখা যায়। 

আরও পড়ুন - Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে বিশেষ কবিতা জাভেদ আখতারের, আর কী কী হল?

পুনেতে জন্ম শিবানী ডান্ডেকরের। তবে শুধুমাত্র রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবেই নয়, শিবানী ডান্ডেকরকে দেখা গিয়েছে বলিউড ছবিতেও। ফারহান আখতারের বোন জোয়া আখতারের ছবি 'রয়'তে অভিনয় করেন শিবানী। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ, অর্জুন রামপাল। গায়িকা হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন শিবানী। টেলিভিশনের সঞ্চালক হিসেবে বেশ জনপ্রিয় নাম তাঁর। 

প্রসঙ্গত, ফারহান আখতারের প্রথম স্ত্রী নন শিবানী ডান্ডেকর। বেশ কিছু বছর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে বিবাহ হয় ফারহানের। তাঁর দুই সন্তানও রয়েছে। দুই কন্যা শাক্য এবং আকিরা শিবানীরও বেশ ঘনিষ্ঠ বলে জানা যায়। এমনকি ফারহান-শিবানীর বিয়েতেও তাঁদের উপস্থিতির কথা জানা গিয়েছে। আগেই জানা গিয়েছিল, হিন্দু কিংবা মুসলিম কোনও রীতি অনুযায়ীই বিয়ে করবেন না ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। নতুন জীবন শুরুর জন্য় অঙ্গীকারবদ্ধ হবেন তাঁরা। এদিন তেমনই দেখা গেল। একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করলেন ফারহান-শিবানী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget