এক্সপ্লোর

Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে বিশেষ কবিতা জাভেদ আখতারের, আর কী কী হল?

সদ্য বিবাহিত দম্পতির জন্য সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর মহাদেবন। ফারহান আখতারের পরিচালনায় আত্মপ্রকাশ হয় 'দিল চাহতা হ্যায়' ছবি দিয়ে। সেই ছবিরই টাইটেল ট্র্যাক এদিন শোনান শঙ্কর মহাদেবন।

মুম্বই: বলিউডের নামকরা পরিচালক, প্রযোজক, গায়ক এবং অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar) বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের (Shibani Dandekar) সঙ্গে শুভপরিণয় সম্পন্ন হল তাঁর। আজ খান্ডালায় জাভেদ আখতারের ফার্ম হাউজে বসেছিল তাঁদের বিয়ের আসর। ঘনিষ্ট ব্যক্তি, বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। ঘনিষ্ঠ অতিথিদের তালিকায় ছিলেন বেশ কয়েকজন বলি তারকাও। শিবানী ডান্ডেকরের দিদি অনুশাকে দেখা যায়। হাজির ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনও এসেছিলেন তাঁর মা-বাবার সঙ্গে। জানা যায়, কোভিড পরিস্থিতির কারণেই স্বল্প সংখ্যক অতিথিদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তাঁরা।


Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে বিশেষ কবিতা জাভেদ আখতারের, আর কী কী হল?


Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে বিশেষ কবিতা জাভেদ আখতারের, আর কী কী হল?

আগেই জানা গিয়েছিল, হিন্দু কিংবা মুসলিম কোনও রীতি অনুযায়ীই বিয়ে করবেন না ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। নতুন জীবন শুরুর জন্য় অঙ্গীকারবদ্ধ হবেন তাঁরা। এদিন তেমনই দেখা গেল। একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করলেন ফারহান-শিবানী। ছেলের বিয়েতে উপস্থিত অতিথিদের কবিতা পাঠ করে শোনান জাভেদ আখতার। জানা যাচ্ছে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ কবিতা লিখেছেন তিনি। সদ্য বিবাহিত দম্পতির জন্য সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর মহাদেবন। ফারহান আখতারের পরিচালনায় আত্মপ্রকাশ হয় 'দিল চাহতা হ্যায়' ছবি দিয়ে। সেই ছবিরই টাইটেল ট্র্যাক এদিন শোনান শঙ্কর মহাদেবন।

আরও পড়ুন - Gehraiyaan: দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে রণবীরের অনুমতি নিয়েছেন? বিস্ফোরক সিদ্ধান্ত চতুর্বেদী

এদিন ফারহান-শিবানীর বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকারাও। 'জিন্দেগি না মিলেগি দোবারা' অভিনেতা হৃত্বিক রোশন এসেছিলেন মা-বাবার সঙ্গে। উপস্থিত ছিলেন ত্রয়ী সঙ্গীত পরিচালক শঙ্কর-এহসান-লয়। কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খানও হাজির ছিলেন। পরিচালক, রাকেশ ওমপ্রকাশ মেহরা, আশুতোষ গোয়াড়িকর, ফারহান আখতারের বিজনেস পার্টনার ও এক্সেল এন্টারটেনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা রীতেশ সিদওয়ানি এসেছিলেন। এবং ফারহান-শিবানীর ঘনিষ্ঠ বন্ধু রিয়া চক্রবর্তী এসেছিলেন তাঁর ভাই শৌভিকের সঙ্গে। বিয়ের একদিন আগেই শিবানী ডান্ডেকরের দিদি অনুশা 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবির জনপ্রিয় গান 'মেহেন্দি লগা কে রাখনা' গানে পারফর্ম করেন। 


Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে বিশেষ কবিতা জাভেদ আখতারের, আর কী কী হল?


Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে বিশেষ কবিতা জাভেদ আখতারের, আর কী কী হল?

প্রসঙ্গত, এটি ফারহান আখতারের প্রথম বিয়ে নয়। এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। যদিও তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। তাঁদের দুই সন্তানও রয়েছে। ফারহান আখতারের দুই কন্যা শাক্য এবং আকিরা শিবানী ডান্ডেকরেরও অত্যন্ত ঘনিষ্ঠ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget