এক্সপ্লোর

Father's Day Exclusive: স্পিড ডায়ালে এখনও বাবার নম্বর রাখা, মাঝরাতে ভুল করে ফোন করে ফেলতাম: স্বস্তিকা

Swastika Mukherjee Exclusive: টলিউডে দীর্ঘ কেরিয়ার, ছাপ ফেলার মত অভিনয়... এখন বলিউডেও নিজের সাক্ষর রেখেছেন স্বস্তিকা। 'পাতাললোক' থেকে শুরু করে 'কালা', 'দিল বেচারা'-র মতো সিরিজ ও ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

কলকাতা: বাবা-মা নেই... কথাটা যেন এখনও মন থেকে মেনে নিতে পারেন না তিনি! কিছুদিন আগে পর্যন্তও ফিরতে খুব রাত হলে ফোন করে ফেলতেন মা-বাবাকে। 'চাবি নিয়ে যেতে ভুলে গেছি, ওপর থেকে চাবিটা ফেলো তো...' ফোন করে ফেলেও কেটে দিতে হত... সম্বিত ফিরে পেয়ে ভুল বুঝতে পারতেন। মানুষগুলোই তো নেই.. কাকে ফোন করছেন তিনি! আজ ফাদার্স ডে (Father's Day)। বাবাদের দিন। একরাশ মনখারাপ ঘেঁটে, এবিপি লাইভকে (ABP Live)-কে বাবা-মায়ের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শোনালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। 

'ফাদার্স ডে'-র দিনটা আলাদা করে মনেই থাকে না অভিনেত্রীর। এমনকি বাবাকে (সন্তু মুখোপাধ্যায়) বললে, তিনিও নাকি রাগই করতেন... বলতেন, 'consumerism-এর যুগে এগুলো বেচছে আর তোরাও ফাঁদে পা দিচ্ছিস।' স্বস্তিকা বলছেন, 'সাক্ষাৎকার দেওয়ার সময় কখনও কথা বলতে বলতে মনে পড়ে আজ ফাদার্স ডে। একটা সময় বাবা-মায়ের জন্মদিন, বিবাহবার্ষিকীটা মনে থাকত। এখন সেই তালিকায় মৃত্যুদিনটাও যোগ হয়েছে। কোনওদিন আলাদা করে নয়, রোজ মনে পড়ে বাবা-মাকে। 'রান্নার লোক এসেছে?', 'বাড়ি ফিরেছিস', 'প্লেনটা ঠিকঠাক ল্যান্ড করল তো', 'শরীর ঠিক আছে তো'... এই ফোনগুলো আর আসে না। আবেগের এই প্রশ্নগুলো, এই ফোনগুলো আসা বন্ধ হয়ে গিয়েছে। রোজ সকালে উঠেই কিছু না কিছু মনে পড়ে। কখনও মেনে নিই, কখনও আবার নাভিশ্বাস... মনে হয়, যাওয়ার এত তাড়া ছিল বাবা-মায়ের!'

টলিউডে দীর্ঘ কেরিয়ার, ছাপ ফেলার মত অভিনয়... এখন বলিউডেও নিজের সাক্ষর রেখেছেন স্বস্তিকা। 'পাতাললোক' থেকে শুরু করে 'কালা', 'দিল বেচারা'-র মতো সিরিজ ও ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আফশোসের সুরে স্বস্তিকা বলছেন, 'আমার আর বাবার যেহেতু পেশাটা এক... কাজ নিয়ে প্রচুর কথা হত, আলোচনা হত। আমার বার বার মুম্বই যাতায়াত নিয়ে খুব চিন্তা করতেন উনি। একটা সময় আমি মুম্বইতে টানা অডিশন দিচ্ছি, মনের মতো চরিত্র পাচ্ছি না... বাবা ভীষণ চিন্তা করতেন সেই সময়টা। এখন যখন কাজ পাচ্ছি, অন্যরকম চরিত্রের অফার আসছে, প্রশংসা পাচ্ছি... সেই সময়টাই আলোচনা করার জন্য বাবা নেই। শুধু একজন মেয়ে হিসেবে নয়, শিল্পী হিসেবেও এই আফশোসটা থেকে যাবে যে বাবার সঙ্গে এই কাজগুলো নিয়ে আলোচনা করা হল না। কঠিন সময়টা পাশে রইলেন, ভাল সময়টা পেলাম না।'

বাবা-মা নেই... এখনও মেনে নিতে সমান মনখারাপ লাগে স্বস্তিকার। সেই ছোঁয়া গলায় নিয়ে নায়িকা বললেন, 'মনে হয়, যত ভাল বা খারাপ কাজ করে নিই না কেন... বাবা-মা আর ফিরবেন না। ওদের নম্বরগুলো এখনও আমার ফোনে স্পিড ডায়ালে রাখা আছে। কাউকে ফোন করতে গেলেই ওঁদের নম্বরগুলো সামনে ভেসে আসে। শোক নিয়ে বাঁচাটাও তো একটা কাজ। এখনও পুরোপুরি সেটা কাটিয়ে উঠতে পারিনি, চেষ্টা করছি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget