এক্সপ্লোর

Fauda Actor Humming DDLJ Song:'তুঝে দেখা তো ইয়ে জানা সনম', গাইছেন 'ফওদা' সিরিজের অভিনেতা...তার পর?

DDLJ Song:'ফওদা' ওয়েবসিরিজের 'নাওর' অর্থাৎ অভিনেতা সাহি হালেভি-র গলায় এবার 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির গান শুনে চমকে উঠেছেন নেটিজেনদের অনেকে।

কলকাতা: 'সাহি হালেভি' বলে (Fauda Actor Humming DDLJ Song) কাউকে চেনেন? চেনা চেনা লাগলেও তেমন মনে করতে পারছেন না? এবার যদি বলি, ইজরায়েলি ওয়েবসিরিজ 'ফওদা' বিখ্যাত 'নাওর'-কে চেনেন? এবার হয়তো অনেকেই চিনতে পারবেন। সেই 'নাওর' অর্থাৎ অভিনেতা সাহি হালেভি-র গলায় এবার 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির গান শুনে চমকে উঠেছেন নেটিজেনদের অনেকে। প্রায় নিখুঁত হিন্দি উচ্চারণ, সুর নিয়ে কিছু বলারই জায়গা নেই। কিন্তু আইডিএফের স্পেশ্য়াল ইউনিট সদস্যের ভূমিকায় অভিনয় করা সাহি হালেভি এত ভাল গানও করতে পারেন? তাও বলিউড ছবির?

অবাক হওয়ার কী?
'তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যায়ার হোতা হ্যায় দিওয়ানা সনম', --শাহরুখ-কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির এই গানটিই গাইতে শোনা গিয়েছে 'ফওদা' অভিনেতাকে।

ভারতীয় গান যে তাঁক ভীষণ পছন্দের সেটা আরও একবার বুঝিয়ে দিয়েছেন সাহি। যদিও তাঁর ভারত-যোগ এই প্রথম নয়। ২০২২ সালে ভারতে প্রথম বার এসেছিলেন সাহি। অনুপম খের, বিবেক অগ্নিহোত্রী, ইমতিয়াজ আলির মতো বলিউডের নামকরা ব্যক্তিত্বদের সঙ্গে দেখাও হয় তাঁর। সে বারই ভারতীয় গানবাজনার প্রতি নিজের অনুরাগের কথা বুঝিয়ে দিয়েছিলেন ইজরায়েলি অভিনেতা। দিল্লিতে একটি অনুষ্ঠানে, 'ইয়ারা তেরি ইয়ারি' গানটি শোনান। শুধু তাই নয়। নুসরত বারুচার সঙ্গে 'অকেলি' ছবিতে অভিনয় করেছেন তিনি। সে অর্থে দেখলে ভারতীয় বিনোদন দুনিয়ায় ইতিমধ্যে হাতেখড়ি হয়ে গিয়েছে সাহির। তবে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির অত্যন্ত জনপ্রিয় গান গেয়ে তিনি কার্যত মুগ্ধ করে ফেলেছেন তামাম ভক্তদের।  

অতীত...
'ফওদা' ওয়েবসিরিজে অভিনয়ের সুবাদে বিশ্বের নানা প্রান্তের মতো এদেশেও তুমুল জনপ্রিয়তা পান সাহি। তবে তাঁর ইনস্টাগ্রামে গেলে দেখা যাবে অভিনয়ের পাশাপাশি গানবাজনায় রীতিমতো উৎসাহ রয়েছে তাঁর। সে দিক থেকে দেখলে অভিনেতার কণ্ঠের গানের কলি শুনতে পাওয়া অবাক করার মতো কোনও বিষয় নয়। কিন্তু শাহরুখ-কাজলের চিরকালীন রোমান্টিক ছবির এমন গান তাঁর গলায় শুনতে পেয়ে আহ্লাদে আটখানা আপামর ভারত।

আরও পড়ুন: Rudranil Ghosh Exclusive: সেলুলয়েডে 'ময়দান' কাঁপাচ্ছেন পর্দার শুভঙ্কর সেনগুপ্ত, অজয় অভিনীত ছবি নিয়ে আড্ডায় রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন:'ময়দান'-এর জন্য যে ভালবাসা পাচ্ছি, তার জন্য টলিউডকেই কৃতজ্ঞতা জানাব: রুদ্রনীল ঘোষ

  

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget