এক্সপ্লোর

Film release: অরিন্দম শীলের 'মায়াকুমারী' থেকে শুরু করে সৃজিতের 'অতিউত্তম', মুক্তির দিন ঘোষণা ৬ ছবির

চলতি বছরের ২৭ মা মুক্তি পাবে 'তীরন্দাজ শবর'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ চট্টোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। এরপর ১৭ জুন মুক্তি পাবে 'মায়াকুমারী' ছবিটি।

কলকাতা: একদিনে ছয় ছবির মুক্তির দিন ঘোষণা। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল একগুচ্ছ ছবি মুক্তির দিন। এর মধ্যে এসভিএফ ও ক্যামেলিয়া যে দুটি ছবির জন্য হাত মিলিয়েছিল, আগেই সেই দুটি ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল এসভিএফের তরফে। সেই দুটি ছবি হল 'খেলা যখন' (Khela Jokhon) ও ব্যোমকেশ (Byomkesh)। এই দুটি ছবিরই পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। আজ মুক্তির দিন ঘোষণা হল 'ইস্কাবনের বিবি' (Ishkaboner Bibi), 'অতিউত্তম' (Ati Uttam), 'মায়াকুমারী' (Maya Kumari) ও 'তীরন্দাজ শবর' (Tirandaj Sabar)-এর। 


Film release: অরিন্দম শীলের 'মায়াকুমারী' থেকে শুরু করে সৃজিতের 'অতিউত্তম', মুক্তির দিন ঘোষণা ৬ ছবির

মুক্তির অপেক্ষায় কোন কোন ছবি?

চলতি বছরের ২৭ মে মুক্তি পাবে 'তীরন্দাজ শবর'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এরপর ১৭ জুন মুক্তি পাবে 'মায়াকুমারী' ছবিটি। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। এই ছবির পরিচালকের ভূমিকায় রয়েছেন অরিন্দম শীল। আবীর ছাড়াও এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, অরুণিমা ও সৌরসেনীকেও। 

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' ছবিটি মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। 'ইস্কাবনের বিবি' ছবিটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। এই ছবিটিরও পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। এই ছবিতে বড়পর্দায় দেখা যাবে অভিনেত্রী তৃণা সাহাকে।

আরও পড়ুন: 'অভিষেকের পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, গুজব ছড়াবেন না', আর্জি স্ত্রীর

ব্যোমকেশ প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'আমি এখনও পর্যন্ত যতগুলো ছবি বানিয়েছি, ব্যোমকেশ সবসময়েই তার মধ্যে বিশেষভাবে কাছের। আরও একটা কথা আমি অবশ্যই বলব, এসভিএফ না থাকলে এই কাজ করা সম্ভব ছিল না। ব্যোমকেশের মত ছবি বানাতে যে বিশাল প্রেক্ষাপট প্রয়োজন, তা এসভিএফ ছাড়া অসম্ভব। ক্যামেলিয়া প্রোডাকশনও এই ছবির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বইতে এই গল্পটা অসমাপ্ত, আর তাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গল্পকে রুপোলি পর্দায় সম্পূর্ণ করা আমার আর পদ্মনাভর কাছে একটা বড় চ্যালেঞ্জ। আশা করছি দর্শক যেমন করে ব্যোমকেশের আগের সমস্ত ছবিগুলোকে ভালোবেসেছেন, এই ছবিকেও ভালোবাসবেন। এসভিএফ আর ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা একটা বাংলা ছবির জন্য জুটি বাঁধছে। বাংলা ছবির জন্য এটা একটা খুব ভালো বিষয়।'

সেরা শিরোনাম

Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

ভিডিও

Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget