এক্সপ্লোর

Top OTT Releases: 'মহারানি ৩' থেকে 'সানফ্লাওয়ার ২', আগামী সপ্তাহের অন্যতম সেরা ৫ ওটিটি রিলিজ!

March First Week: শুরু হচ্ছে ২০২৪ সালের তৃতীয় মাস। ১ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে (OTT Releases) মুক্তি পাবে একগুচ্ছ ফিল্ম ও সিরিজ। কোনগুলির অপেক্ষায় রয়েছেন আপনি?

নয়াদিল্লি: শুরু হচ্ছে ২০২৪ সালের তৃতীয় মাস। ১ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে (OTT Releases) মুক্তি পাবে একগুচ্ছ ফিল্ম ও সিরিজ। তার মধ্যে রয়েছে কোর্টরুম কমেডি (Courtroom Comedy) থেকে শুরু করে রাজনৈতিক ড্রামা (Political Drama), ক্রাইম কমেডি (Crime Comdey) ও ট্র্যাভেল ফুড তথ্যচিত্র (Travel Food Documentary)। রইল তার মধ্যে উল্লেখযোগ্য ৫টির তালিকা। 

'মামলা লিগাল হ্যায়' (Maamla Legal Hai)

রবি কিশন অভিনীত কোর্টরুম কমেডি ঘরানার 'মামলা লিগাল হ্যায়' একটি হালকা মেজাজের সিরিজ যার মধ্যে মিলবে কৌতুক, আবেগ ও আইনের মিশেল। পটপরগঞ্জ জেলা আদালতের কাল্পনিক প্রেক্ষাপটে তৈরি, ৮ পর্বের এই সিরিজ আইনের পরাবাস্তব জগত তার উদ্ভট আইনজীবীদের দৃষ্টিতে, উদ্ভট মামলা এবং অদ্ভুত ক্লায়েন্টদের প্রতিনিধিত্ব করে। আইনের দুনিয়াকে একটি টাটকা দৃষ্টিকোণ থেকে সামনে আনবে এই সিরিজ। সিরিজে দেখা যাবে যশপাল শর্মা, নিধি বিশত, অনন্ত ভি যোশী, নাইলা গ্রেবাল, অঞ্জুম বাত্রা ও বিজয় রাজোরিয়াকে। রাহুল পাণ্ডে এই সিরিজের পরিচালক। ১ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এটি। 

'সানফ্লাওয়ার ২' (Sunflower 2)

ক্রাইম কমেডি ঘরানার সুনীল গ্রোভার অভিনীত এই সিরিজের দ্বিতীয় সিজন আসছে। মুম্বইয়ে সানফ্লাওয়ার নামক এক মধ্যবিত্ত হাউজিং সোসাইটির অন্দরের গল্প তুলে ধরবে এই সিরিজ। সৌজন্যে নজরকাড়া রঙিন চরিত্রগুলি। নিজের কৌতুকপূর্ণ, উৎসুক সোনু সিংহের চরিত্রে ফিরবেন সুনীল। ফের তাঁর হাত ধরে আসবে রহস্য। রোজি মেহতার চরিত্রে আদাহ্ শর্মাকে। এই সিরিজে অভিনয় করেছেন আশিস বিদ্যার্থীও। এছাড়া অভিনয়ে রয়েছেন, রণবীর শোরে, গিরিশ কুলকর্নি, মুকুল চাড্ডা। ১ মার্চ থেকে এই দ্বিতীয় সিজন দেখা যাবে জি ফাইভে। 

'মহারানি ৩' (Maharani 3)

বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে হুমা কুরেশি অভিনীত 'মহারানি'র তৃতীয় সিজন আসতে চলেছে। এই সিরিজে হুমাকে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী ভীম ভারতী (অভিনয়ে সোহম শাহ্)-র স্ত্রী রানির চরিত্রে। ১৯৯০-এ বিহার একের পর এক ঘটে যাওয়া একাধিক ঘটনা থেকে আংশিকভাবে অনুপ্রাণিত এই সিরিজ, যে সময় লালুপ্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় পশুখাদ্য কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর। তাঁর উত্তরসূরি হিসেবে স্ত্রী রাবরী দেবীর নাম ঘোষণা করেন তিনি। এই সিরিজে অভিনয় করেছেন অমিচ সিয়াল, বিনীত কুমার, প্রমোদ পাঠক, কানি কুস্রুতি, অনুজা সাথে, সুশীল পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ। সোনি লিভে 'মহারানি ৩' মুক্তি পাবে ৭ মার্চ। 

'সামবডি ফিড ফিল' সিজন ৭ (Somebody Feed Phil season 7)

মার্কিনি ট্র্যাভেল তথ্যচিত্রের সিরিজ এটি যার উপস্থাপনা করেন ফিলিপ রোসেন্থল। এই শো ফিলের মুম্বই, ওয়াশিংটন ডিসি, কিওটো, আইসল্যান্ড, দুবাই, অরল্যান্ডো, তাইপেই ও স্কটল্যান্ডে ঘোরা ও প্রত্যেক শহরের নিজস্ব খাবার চেখে দেখার গল্প তুলে ধরে। ৮ পর্বের এই তথ্যচিত্র দেখা যাবে নেটফ্লিক্সে ১ মার্চ থেকে। 

আরও পড়ুন: 'Laapataa Ladies' Review: হতে পারেন আবেগঘন, কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ' মন জয় করবে

'স্পেসম্যান' (Spaceman)

কল্পবিজ্ঞান ঘরানার ড্রামা 'স্পেসম্যান' পরিচালনা করেছেন জোহান রেঙ্ক। জাকুবের চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার। এই সিনেমাটি সৌরজগতের প্রান্তে একটি মিশনে পাঠানো একজন মহাকাশচারীকে কেন্দ্র করে তৈরি। লেঙ্কার চরিত্রে ক্যারে মালিগন, কুণাল নাইয়ার, ইসাবেলা রোসিলিনি, পল ডানোকে দেখা যাবে মুখ্য চরিত্রে। এটিও দেখা যাবে নেটফ্লিক্সে ১ মার্চ থেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget