এক্সপ্লোর

Fukrey 3: কবে প্রকাশ্য়ে আসছে পুলকিত সম্রাট- পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ফুকরে ৩'-র প্রথম ঝলক?

Fukrey 3 Release: বলিউডের খবর অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

কলকাতা: সিনেমার সিক্য়ুয়েল দেখতে আমরা কম বেশি সকলেই অভ্য়স্ত।  ভাল  করে লক্ষ্য় করলে দেখা যাবে যে ছবির সিক্য়ুয়েল তৈরি হয়েছে বা হচ্ছে, সেগুলি প্রক্য়েকটি বাণিজ্য়িক ভাবে সফল। এই তালিকায় রয়েছে 'টাইগার' থেকে 'ডন','ফুকরে', 'হেরা ফেরি', 'মর্দানি' থেকে শুরু করে আর একগুচ্ছ ছবি। আজ নজর রাখব এই 'ফুকরে ৩'-এর দিকে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'ফুকরে'(Fukrey), আর ২০১৭ সালে 'ফুকরে রিটার্নস'(Fukrey Returns)। কমেডি ঘরানার এই ছবি দুটি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। আর ছবির জনপ্রিয়তার কথা মাথা রেখে এবার আসছে এই ফ্য়াঞ্চাইজির নতুন সিক্য়ুয়েল 'ফুকরে ৩' (Fukrey 3)। 

পুলকিত সম্রাট(Pulkit Samrat), বরুণ শর্মা (Varun Sharma), মনজোত সিং (Monojit Singh) এবং পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), রিচা চাড্ডা (Richa Chadda), অভিনীত 'ফুকরে ৩' নিয়ে তাই দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানা যাচ্ছে, এই ছবির প্রথম ঝলক প্রকাশ্য়ে আসছে চলতি মাসের ৫ তারিখ। আর এই খবর প্রকাশ্য়ে আসার পরই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্য়ে।

আরও পড়ুন...

'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?

উল্লেখ্য়, গতবছর ৩ মার্চ শুরু হয়েছে 'ফুকরে ৩' (Fukrey 3) ছবির শ্যুটিং। কমেডি (Comedy) ফিল্ম ফ্র্যাঞ্চাইজির পরিচালক মৃগদীপ সিংহ লাম্বা (Mrigdeep Singh Lamba) ও প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট।

গত বছর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা বরুণ শর্মা 'ফুকরে থ্রি' ছবির শ্যুটিং শুরুর একটি পোস্ট শেয়ার করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, 'শুরু হয়ে গেল।' জানা গেছে 'ফুকরে থ্রি' ছবিতে থাকবেন না আলি ফজল।

অন্য়দিকে, ছবির শুটিং শুরুর পর পুলকিত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটো ছবি শেয়ার করে নিয়েছিলেন। একটি ছবিতে তাঁকে হাতে ক্ল্যাপবোর্ড নিয়ে দেখা যায়। অপর একটি ছবিতে দেখা তাঁকে সিনেমার গোটা টিমের সঙ্গে দেখা যায়। সহ-অভিনেতা বরুণ শর্মা (Varun Sharma) ও মনজোৎ সিংহকেও (Manjot Singh) দেখা গিয়েছিল পুলকিতের পোস্ট করা ছবিতে।

বলিউডের খবর অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget