এক্সপ্লোর

Emergency Film Update: কঙ্গনা রানাউতের 'ইমার্জেন্সি'তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে, প্রকাশ্যে প্রথম লুক

Shreyas Talpade First Look: 'তাঁকে পর্দায় ফুটিয়ে তোলা কেবল একটি বড় সুযোগই নয়, এটি একটি বিশাল সম্মান এবং অবশ্যই একটি বড় দায়িত্ব। আমি আশা করি আমি সবার প্রত্যাশা পূরণ করতে পারব।'

নয়াদিল্লি: দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে 'ইমার্জেন্সি' (Emergency) ছবির প্রথম লুক টিজার। মুখ্য ভূমিকায় কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হয়েছে কঙ্গনার ইন্দিরা গাঁধী (Indira Gandhi) লুক। এবার প্রকাশ্যে এল ছবির অপর এক গুরুত্বপূর্ণ চরিত্রের লুক।

প্রকাশ্যে অটল বিহারী বাজপেয়ী চরিত্রের লুক

কঙ্গনা রানাউতের অভিনয়ে ও পরিচালনায় 'ইমার্জেন্সি' ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন অভিনেত্রী। অনেকে অভিনেত্রীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর মিলও খুঁজে পেয়েছেন। অন্যদিকে ছবিতে জে পি নারায়ণের চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে।

এবার ছবির নির্মাতারা প্রকাশ করলেন অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্রে অভিনেতা শ্রেয়স তলপড়ের (Shreyas Talpade) লুক। ভারতের তিন বারের প্রধানমন্ত্রী ও প্রয়াত রাজনীতিক অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে শ্রেয়স তলপড়েকে। কঙ্গনা সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'প্রকাশ্যে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে 'ইমার্জেন্সি' ছবিতে এবং জরুরি অবস্থার সময়ে তিনি একজন উঠতি যুবক রাজনীতিক ছিলেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

কঙ্গনা বলেন, 'শ্রেয়স অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন তরুণ এবং আসন্ন নেতা ছিলেন যখন ইন্দিরা গাঁধী প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি ছিলেন জরুরি অবস্থার অন্যতম নায়ক। আমরা সৌভাগ্যবান যে শ্রেয়সকে আমরা পেয়েছি কারণ ও একজন বহুমুখী অভিনেতা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় ওঁর অভিনয় সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে।'

আরও পড়ুন: Kriti Sanon Birthday: সলমন, কাজলের ভক্ত, বিজ্ঞাপনে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন কৃতি

শ্রেয়স তলপড়ের কথায়, 'অটলজি হলেন অন্যতম শ্রদ্ধেয়, বুদ্ধিমান, বিদ্বান, প্রভাবশালী এবং ভারতের পাশাপাশি সারা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতাদের অন্যতম। তাঁকে পর্দায় ফুটিয়ে তোলা কেবল একটি বড় সুযোগই নয়, এটি একটি বিশাল সম্মান এবং অবশ্যই একটি বড় দায়িত্ব। আমি আশা করি আমি সবার প্রত্যাশা পূরণ করতে পারব। আমি যথাসাধ্য চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তুলতে।'

সেরা শিরোনাম

Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget