এক্সপ্লোর

'Hridaypur': হৃদয়পুরে মুখোমুখি সৌরভ দাস ও অর্ণ মুখোপাধ্যায়, প্রকাশ্যে মোশন পোস্টার

'Hridaypur' Motion Poster: ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক, অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, রজতাভ দত্ত, তন্নি লাহা রায় প্রমুখকে।

কলকাতা: এবার হৃদয়পুরে দেখা হবে অভিনেতা সৌরভ দাস (Saurav Das) ও অর্ণ মুখোপাধ্যায়ের (Arna Mukherjee)। মোশন পোস্টারে (Motion Poster) মিলল গ্রামীন ছোঁয়া। এদিন প্রকাশ্যে এল ছবির প্রথম ঘোষণা পোস্টার। 

প্রকাশ্যে 'হৃদয়পুর' ছবির প্রথম মোশন পোস্টার

আসছে 'হৃদয়পুর'। হৃদয়পুরের গল্পে এবার মুখোমুখি সৌরভ দাস ও অর্ণ মুখোপাধ্যায়। মুক্তি পেল ছবির মোশান পোস্টার। যার প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে এক গ্রামের বিচিত্র রূপ। প্রেম আর থ্রিলারের মিশ্রণে এই ছবির পরিচালনা করছেন পরিচালক সৌম্যজিত আদক (Soumyajit Adak)। 

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক, অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, রজতাভ দত্ত, তন্নি লাহা রায় প্রমুখকে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার, শাওন চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, রানা বসু ঠাকুর, সুদীপ ধারা, পায়েল রায় প্রমুখ। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। এই ছবির শ্যুটিং হয়েছে বাংলার বিভিন্ন গ্রামের লোকেশনে।

View this post on Instagram
 
A post shared by Saurav Das (@i_sauravdas)

এদিন ছবির মোশন পোস্টার শেয়ার করে অভিনেতা সৌরভ দাস লেখেন, 'জটিলতার বেড়া পেরিয়ে দেখা হবে হৃদয়পুরে'।

ছবিতে 'অর্জুন' নামের চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। শহর থেকে গ্রামে আসা এক স্বাস্থ্যকর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে অর্ণ মুখোপাধ্যায়কে দেখা যাবে 'শক্তি' চরিত্রে ও অভিনেত্রী দর্শনা বণিককে দেখা যাবে 'শ্রী' নামের চরিত্রে। মানুষের হৃদয়ের টানাপোড়নের গল্প বলবে এই ছবি 'হৃদয়পুর'।

আরও পড়ুন: KBC 14: পারলেন না প্রতিযোগী, কেবিসির সাড়ে সাত কোটির এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন?

'হৃদয়পুর'-এর গল্প

শহর থেকে গ্রামে গিয়ে পড়া ও সেখানে দলদলে ফেঁসে যাওয়ার মধ্যে দিয়ে শুরু হয় ছবির গল্প। চাকরির সূত্রে শহরের ছেলে সৌরভকে আসতে হয় একটা গ্রামে। সেখানেই দেখা হয় গ্রামের প্রধান ও বিত্তশালী পরিবারের মেয়ে শ্রীর সঙ্গে। গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ শ্রীর প্রেমের কাহিনিকে কেন্দ্র করে। কিন্তু প্রেম না কি প্রতিশোধ? প্রেমের আড়ালে লুকিয়ে রয়েছে অজানা কোন গল্প? এই সব কিছু নিয়ে নতুন ছবি 'হৃদয়পুর'। 

ছবিটি মুক্তি পাবে 'হোয়াইট ফেদারস প্রোডাকশন' ও 'কলকাতা ফিল্মস'-এর ব্যানারে, প্রদীপ বাজাজ ও অরিজিৎ বোসের প্রযোজনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget