এক্সপ্লোর

Laal Singh Chaddha First Song: প্রকাশ্যে আমির-করিনার 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'

এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয় 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'। মাত্র কয়েক ঘণ্টাতেই নজরকাড়া ভিউ হয় এই গানের। প্রীতমের সুরে 'কাহানি' গানটি গেয়েছেন মোহন কান্নন। ছবি মুক্তির আগে গানে মজে অনুরাগীরা।

মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর আজ নেট দুনিয়ায় মুক্তি পেল আমির খান (Aamir Khan) ও করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) আগামী ছবি 'লাল সিং চাড্ডা'র (Lal Singh Chaddha) নতুন গান। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে 'লাল সিং চাড্ডা' ছবির নতুন গান 'কাহানি' (Kahani) পোস্ট করা হয়। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তার আগে নতুন গানে আপ্লুত নেট নাগরিকরা।

'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'-

এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয় 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'। মাত্র কয়েক ঘণ্টাতেই নজরকাড়া ভিউ হয় এই গানের। প্রীতমের সুরে 'কাহানি' গানটি গেয়েছেন মোহন কান্নন। ছবি মুক্তির আগে গানে মজে অনুরাগীরা। তাঁরা কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'অনেকদিন পর এত মন ভালো করা গান শুনলাম। মনে হচ্ছে যেন ১০ বছর পিছিয়ে গিয়েছি।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'মন যেন মুগ্ধ হয়ে গেল। গানের সুরের সঙ্গে কথার কী অসাধারণ মেলবন্ধন। অমিতাভ ভট্টাচার্যের লেখা এই গান খুব সুন্দরভাবে দৃশ্যায়িত হয়েছে। আর প্রীতমের সুর নিয়ে নতুন করে আর কী বলব। অসাধারণ।'

আরও পড়ুন - Bollywood Celebrities Update: রানি থেকে করিনা, পর্দায় যে বলি নায়িকারা আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও আরও নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছে 'লাল সিং চাড্ডা'। গত ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। দিন কয়েক আগেই আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে লেখা রয়েছে, 'পরিকল্পনা মতো 'লাল সিং চাড্ডা' ছবি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে না। কারণ, আমরা সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে পারিনি। ছবিটি আগামী ১১ অগাস্ট বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পাশাপাশি আমরা শ্রী ভূষণ কুমার, টি সিরিজ, ওম রাউত এবং 'আদিপুরুষ' ছবির গোটা টিমকে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ওঁদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সহায়তা করার জন্য এবং সঠিক বোঝাপড়ার জন্য। প্রভাস, সেফ আলি খান, কৃতী শ্যানন, অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর মুক্তির দিন বদল করার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। এবার আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে পারে 'লাল সিং চাড্ডা'। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget