এক্সপ্লোর

Year Ender 2023: জন আব্রাহাম থেকে ববি দেওল, চেনা 'হিরো' ইমেজ ভেঙে এই বছরের সেরা খলনায়ক কারা?

Best Bollywood Villains of 2023: দীর্ঘদিন ধরে বলিউডে যে খরা চলছিল ২০২৩-এর শুরুতেই সেই ছবি বদলাতে শুরু করে। এই বছর বেশিরভাগ ছবিই যথেষ্ট ভাল ব্যবসা করেছে বক্স অফিসে।

কলকাতা: ২০২৩ শেষের পথে। প্রত্যেক বছরের মতো এই বছরও বলিউড আমাদের একাধিক ছবি উপহার দিয়েছে। কোনও ছবি মন জয় করেছে দর্শকের, কোনও ছবি আবার সেভাবে দাগ কাটতে পারেনি। দীর্ঘদিন ধরে বলিউডে যে খরা চলছিল ২০২৩-এর শুরুতেই সেই ছবি বদলাতে শুরু করে। এই বছর বেশিরভাগ ছবিই যথেষ্ট ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। শুধু ছবিই নয়, এই বছর বলিউড আমাদের এমন কিছু ভিলেন উপহার দিয়েছে যা তথাকথিত নায়কদেরও ছাপিয়ে গিয়েছে। 

'পাঠান' ছবিতে জন আব্রাহাম 

২০২৩-এর অন্যতম বড়ো প্রাপ্তি শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রায় ৪ বছরের বিরতির পর বড়পর্দায় দেখতে পাওয়া। 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে ফেরেন শাহরুখ। বলিউড বাদশাহর পাশাপাশি এই ছবিতে আমরা দেখতে পাই জন আব্রাহামকে (John Abraham) খলনায়ক হিসেবে। তিনি ছবিতে জিমের (Jim) চরিত্রে অভিনয় করেছেন। দর্শক এই চরিত্রকে খুব ভালবেসেছেন। প্রশংসা করেছেন তাঁর অভিনয় ক্ষমতার। অনেকেই বলেছেন ছবির কিছু জায়গায় জন আব্রাহাম নাকি শাহরুখ খানকেও ছাপিয়ে গিয়েছেন।   

'টাইগার ৩' ছবিতে ইমরান হাশমি

ভাইজানের ছবিতে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার জন্য একজন শক্তিশালী খলনায়কের প্রয়োজন। 'টাইগার ৩'-র (Tiger 3) ক্ষেত্রেও তেমনই নির্বাচন করেছেন নির্মাতারা। ছবিতে আতিশ রহমানের (Aatish Rehman) চরিত্রে ইমরান হাশমিকে (Emran Hashmi) দেখা গেছে। তিনি একজন প্রাক্তন আইএসআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। এরকম চরিত্রে ইমরান হাশমিকে কখনও আগে দেখা যায়নি। তিনি সলমন খানের (Salman Khan) সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। 

'জওয়ান' ছবিতে বিজয় সেতুপতি

২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় কিং খানের দ্বিতীয় ছবি। শাহরুখ খানের আরও একটি অ্যাকশন ছবি মুক্তি পায় যার নাম, 'জওয়ান' (Jawan)। এই ছবিতে শাহরুখ যেমন এক শক্তিশালী নায়কের চরিত্রে অভিনয় করেছেন, সেরকমই দক্ষিণী তারকা বিজয় সেতুপতি (Vijay Sethupathi) এই ছবিতে খলনায়ক হয়ে বলিউডে পা রেখেছেন। তাঁর নাম ছবিতে কালি গায়কোয়াড় (Kalee Gaikwad)। কিছু জায়গায় তাঁর অভিব্যক্তি সত্যিই মনে রাখার মতো।

আরও পড়ুন: Entertainment Year Ender 2023: দীপিকা, রহমান থেকে নানা পটেকর... ২০২৩ সালে বিতর্কে জড়িয়েছেন যে তারকারা

'অ্যানিম্যাল' ছবিতে ববি দেওল

২০২৩ সালের বক্স অফিসে অন্যতম সফল ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত 'অ্যানিম্যাল' (Animal)। ছবির মুখ্য চরিত্রে রণবীর কপূর (Ranbir Kapoor) থাকলেও ববি দেওলের (Bobby Deol) ভিলেনের চরিত্র নায়ককে বেশ কিছু জায়গায় দারুণভাবে ছাপিয়ে গিয়েছে। ছবিতে ববি অর্থাৎ আব্রার হকের (Abrar Haque) এন্ট্রি সিন বেশ জনপ্রিয় হয়েছে। ছবিতে কোনও সংলাপ না থাকলেও কেবল অভিব্যক্তির মাধ্যমে চরিত্রের পাগলামি ও নৃশংসতা ফুটিয়ে তুলেছেন ববি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget