এক্সপ্লোর

Box Office Collection: স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে মোট ১৪০ কোটি টাকা ব্যয় দর্শকদের, কোন ছবির আয় কত?

Independence Day 2023: গতকাল হল মালিক, প্রযোজকদের জন্য বেশ সুখেরই দিন ছিল। বিপুল সংখ্যায় দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করেন এদিন। সবচেয়ে বেশি ভিড় হয়েছে 'গদর ২', 'জেলার' ও 'ওএমজি ২' দেখতে।

নয়াদিল্লি: শুক্রবারে ছবি মুক্তি, তারপর শনি ও রবিবারের উইকেন্ড (Weekend)। সোমবার বাদ দিয়ে মঙ্গলবার স্বাধীনতা দিবস (Independence Day), জাতীয় ছুটির দিন। ফলে গত শুক্রবার যে সকল সিনেমা মুক্তি পেয়েছে তাদের ব্যবসা ভাল হওয়াই উচিত। উল্লেখ্য, এই ১৫ অগাস্ট মনোরঞ্জনের মাধ্যমেই উদযাপন করলেন বেশিরভাগ দেশবাসী। বিপুল জনজোয়ার বক্স অফিসে (Box Office Collection) তুলল ঝড়। কোন ছবি কত আয় করল স্বাধীনতা দিবসে?

স্বাধীনতা দিবসে রেকর্ড আয় 'গদর ২' ছবির, কত ব্যবসা করল 'ওহ মাই গড ২'?

গতকাল হল মালিক, প্রযোজকদের জন্য বেশ সুখেরই দিন ছিল। বিপুল সংখ্যায় দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করেন এদিন। সবচেয়ে বেশি ভিড় হয়েছে 'গদর ২' (Gadar 2), 'জেলার' (Jailer) ও 'ওএমজি ২' (OMG 2) দেখতে। তবে অনেক দর্শক আবার ভিড়ের মাঝেও বেছে নিয়েছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani), 'ভোলা শঙ্কর' (Bholaa Shankar) বা 'ওপেনহাইমার'কে (Oppenheimer)। প্রথম তিন ছবি কেবলমাত্র ১৫ অগাস্টেই ১২৭ কোটি টাকা আয় করে ফেলেছে। অন্যদিকে, আগে মুক্তি পাওয়া ছবিগুলি তাদের সীমিত স্ক্রিন সংখ্যা দিয়েও ১৩ কোটি টাকার মতো আয় করেছে। 

বক্স অফিসে ঝড় তোলার দৌড়ে সর্বাগ্রে অবশ্যই সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'। ১৫ অগাস্ট তারা সিংহ ও সাকিনাক জুটি একাই ৬৫ কোটি টাকা আয় করেছে। হিন্দি বাজারে সমস্যার কারণে কমেছে আসন সংখ্যা, অ্যানালিস্টদের মত, এমন না হলে মঙ্গলবার সহজেই ৮৫ কোটি আয় করে ফেলত এই ছবি। প্রথম পাঁচ দিনের মোট করলে 'গদর ২' ছবি ২৬৩ কোটি টাকার ব্যবসা করেছে। 'অলটাইম ব্লকবাস্টার' হওয়ার পথে এই ছবি। 

সানি দেওলের ছবির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে রজনীকান্তের 'জেলার'। এই ছবি মুক্তি পায় ১০ অগাস্ট। অর্থাৎ মুক্তির ষষ্ঠ দিনে দাঁড়িয়ে ছবিটি ৪২ কোটি টাকা আয় করেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিও ব্লকবাস্টার। শেষ কিছু ছবির হতাশাজনক ফলের পর রজনীকান্তের 'কামব্যাক' হল এই ছবির হাত ধরে। 'জেলার' ছবির প্রথম ৬ দিনের মোট আয় হল ২৩৪ কোটি টাকা। 

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমার, ইয়ামি গৌতম ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২'। মঙ্গলবার এই ছবিও ভালই ব্যবসা করেছে। স্বাধীনতা দিবসে ২০ কোটি টাকা করেছে এই ছবি। প্রথম ৫ দিনে 'OMG 2' ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮০ কোটিতে। 

আরও পড়ুন: The Archies: স্বাধীনতা দিবসে বিশেষ উদযাপন! রেস্তোরাঁয় খাবার পরিবেশন সুহানা-খুশি-সহ 'দ্য আর্চিস' টিমের

অন্যদিকে, কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' আয় করেছে ৪ কোটি, চিরঞ্জীবী অভিনীত 'ভোলা শঙ্কর' আয় করেছে মাত্র ৩ কোটি, 'ওপেনহাইমার' আয় করেছে ২ কোটি টাকা। এছাড়া 'মিশন ইম্পসিবল ৭', 'মেগ', 'বার্বি', 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' মিলিয়ে প্রায় ৩ কোটি টাকা মতো আয় হয়েছে বক্স অফিসে। 

প্রসঙ্গত, উপরোক্ত সমস্ত ছবি একসঙ্গে স্বাধীনতা দিবসে, বক্স অফিসে মোট ১৪০ কোটি টাকা আয় করেছে। এটি 'গ্রস আয়' হিসেব অর্থাৎ দর্শক মোট যত টাকা ব্যয় করেছেন টিকিট কিনতে তার পরিমাণ। অন্যদিকে, 'নেট আয়' হচ্ছে সরকারি কর বাদ দিয়ে সিনেমা হল মালিকেরা, প্রযোজকেরা বা ডিস্ট্রিবিউটরেরা যত আয় করেন তার পরিমাণ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget